২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের ঘূর্ণি-জাদুতে প্রথম দিনটা বাংলাদেশের

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড তার দখলে। গত অক্টোবরে চট্টগ্রাম টেস্টে ৩৬ রানে ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস একাই ধসিয়ে দেয়া সাকিব আল হাসান আবার জ্বলে উঠলেন শুক্রবার। বাঁহাতি স্পিনে তিনি ৩ উইকেট তুলে নেয়ায় প্রথম টেস্টের প্রথম দিনশেষে ৬ উইকেটে ১৭২ রান নিয়ে বেশ বিপাকে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2008, 04:34 AM

Updated : 26 Aug 2022, 02:51 PM

ঢাকা, ২৬ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড তার দখলে। গত অক্টোবরে চট্টগ্রাম টেস্টে ৩৬ রানে ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস একাই ধসিয়ে দেয়া সাকিব আল হাসান আবার জ্বলে উঠলেন শুক্রবার। বাঁহাতি স্পিনে তিনি ৩ উইকেট তুলে নেয়ায় প্রথম টেস্টের প্রথম দিনশেষে ৬ উইকেটে ১৭২ রান নিয়ে বেশ বিপাকে শ্রীলঙ্কা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম সাফল্য এসেছে মাশরাফি বিন মর্তুজার মাধ্যমে। যে সাফল্য ম্যাচের প্রথম ওভারেই পেয়ে যেতে পারতেন মাশরাফি, সেটি তিনি পেয়েছেন নবম ওভারে গিয়ে। মালিন্দা ওয়ার্নাপুরার (১৪) বিপক্ষে তার এলবিডব্লুর জোরালো আবেদনে সাড়া দিয়েছেন আম্পায়ার নাইজেল লং। অবশ্য মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত শ্রীলঙ্কা অন্তত দুই উইকেট হারাতে পারতো। মাশরাফির করা দিনের পঞ্চম বলেই পরিষ্কার এলবিডব্লু ছিলেন তখনো কোনো রান না করা মাইকেল ভ্যানডর্ট। কিন্তু বাংলাদেশের ফিল্ডারদের সমস্বরে আবেদনে সাড়া দেননি লং। ওয়ার্নাপুরাকেও আরো আগেই তুলে নিতে পারতেন মাশরাফি। কিন্তু বাংলাদেশ দলের সহ-অধিনায়কের বলে শ্রীলঙ্কান ওপেনারের ক্যাচ নিতে গিয়ে উল্টো চোয়ালে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে উইকেটকিপার মুশফিকুর রহিমকে। তখন ওয়ার্নাপুরার রান ১২। তবে জীবন ফিরে পেয়েও তা কাজে লাগাতে পারেননি তিনি। বাংলাদেশের ভাগ্য ভালো, মুশফিকের চোট তেমন মারাত্মক ছিল না। মধ্যাহ্ন-বিরতির পরই মাঠে ফিরেছেন তিনি। মধ্যাহ্ন-বিরতির সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ১ উইকেটে ২৭ রান। দ্বিতীয় সেশনের শুরু থেকে ভ্যানডর্টকে সঙ্গে নিয়ে ভালোভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন কুমার সাঙ্গাকারা। ৯৫ রানের জুটি গড়ে তারা যখন বাংলাদেশের সামনে আতঙ্ক হয়ে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছেন ঠিক তখনই সাকিবের আঘাত। তাকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে সাঙ্গাকারা (৪৩) মিড উইকেটে ধরা পড়েছেন আশরাফুলের হাতে। তিন ওভার পর ভ্যানডর্টও (৪৪) আউট! শ্রীলঙ্কার দীর্ঘদেহী ওপেনারকে মিড উইকেটেই সাকিবের ক্যাচ বানিয়ে বাংলাদেশকে উল্লাসে ভাসিয়েছেন শাহাদাত হোসেন। এবং তার কিছুক্ষণ পর মাহেলা জয়াবর্ধনেকে (৩) বোল্ড করে সেই উল্লাস বহুগুণ বাড়িয়ে দিয়েছেন সাকিব। চা-বিরতির পর প্রথম সাফল্যও তার মাধ্যমেই। তিলকরতে