২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু এবং শেষে হতাশা, তবু দিনটা খারাপ কাটেনি ইংল্যান্ডের

দিনের প্রথম ৭ বলে ২ উইকেট নেই। দিনের শেষ ২ ওভারেও দুই সেট ব্যাটসম্যান আউট। তারপরও মোহালি টেস্টের তৃতীয় দিনটা খুব খারাপ কাটেনি ইংল্যান্ডের। ভারতের ৪৫৩ রানের জবাবে অধিনায়ক কেভিন পিটারসেনের পঞ্চদশ সেঞ্চুরি ও অ্যান্ড্রু ফ্লিনটফের ফিফটিতে ৬ উইকেটে ২৮২ রান নিয়ে দিন শেষ করেছে তারা। অবশ্য শেষ দুই ওভারে পিটারসেন ও ফ্লিনটফ আউট না হলে নিঃসন্দেহে অনেক ভালো অবস্থায় থাকতে পারতো ইংলিশরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2008, 05:09 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

মোহালি, ২১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দিনের প্রথম ৭ বলে ২ উইকেট নেই। দিনের শেষ ২ ওভারেও দুই সেট ব্যাটসম্যান আউট। তারপরও মোহালি টেস্টের তৃতীয় দিনটা খুব খারাপ কাটেনি ইংল্যান্ডের। ভারতের ৪৫৩ রানের জবাবে অধিনায়ক কেভিন পিটারসেনের পঞ্চদশ সেঞ্চুরি ও অ্যান্ড্রু ফ্লিনটফের ফিফটিতে ৬ উইকেটে ২৮২ রান নিয়ে দিন শেষ করেছে তারা। অবশ্য শেষ দুই ওভারে পিটারসেন ও ফ্লিনটফ আউট না হলে নিঃসন্দেহে অনেক ভালো অবস্থায় থাকতে পারতো ইংলিশরা। তবে দিনের শুরুর কথা ভাবলে এটাই ইংল্যান্ডের জন্য অনেক বড় প্রাপ্তি। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দর্শকরা গুছিয়ে বসতে না বসতেই আউট হয়ে গেছেন অ্যান্ড্রু স্ট্রাউস (০)। জহির খানের করা দিনের তৃতীয় বলেই এলবিডব্লুর ফাঁদে পড়েছেন তিনি। পরের ওভারের প্রথম বলে ইয়ান বেলকেও (১) ইশান্ত শর্মা বোল্ড করে দিলে ভীষণ বিপদে পড়ে যায় ইংল্যান্ড। ১ রানে ২ উইকেট হারানো ইংলিশরা ঘুরে দাঁড়িয়েছে পিটারসেন আর অ্যালিস্টার কুকের ব্যাটে ভর করে। দুজনে ১০৩ রানের জুটি গড়ার পর আবার জহিরের আঘাত। ৫০ রান করা কুকও ওপেনিং-সঙ্গী স্ট্রাউসের মতো এলবিডব্লু হয়েছেন। পল কলিংউড এসে বেশিক্ষণ টিকতে পারেননি। ১১ রান করে অমিত মিশ্রর বলে কট বিহাইন্ড হয়ে গেছেন তিনি। ১৩১ রানে চতুর্থ উইকেট পতনের পর দিনের সেরা জুটির জন্ম। যে জুটিতে দলকে ১৪৯ রান এনে দিয়েছেন পিটারসেন-ফ্লিনটফ। পাঁজরের ব্যথা নিয়েও পিটারসেন খেলেছেন ২০১ বলে ১৪৪ রানের এক সাহসী ইনিংস। যেখানে ১৭টা চার ছাড়াও ছিল হরভজনকে রিভার্স সুইপ করে কাভার দিয়ে মারা এক দুর্দান্ত ছক্কা। এই ইনিংস খেলার পথেই এ বছর টেস্টে হাজার রান পূর্ণ করেছেন তিনি। ভারতের বিপক্ষে এটা তার তৃতীয় এবং ইংল্যান্ড অধিনায়ক হিসাবে তৃতীয় টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি। পিটারসেন-ফ্লিনটফের জন্যই ধীরে-ধীরে স্বস্তি ফিরে আসছিল ইংলিশ ড্রেসিংরুমে। কিন্তু শেষ দুই ওভারের আঘাতে দিনটা হাসিমুখে শেষ করতে পারেনি তারা। পিটারসেনকে এলবিডব্লু করে জুটিটা ভাঙ্গার কৃতিত্ব হরভজনের। আর দিনের শেষ বলে ফ্লিনটফকে গৌতম গম্ভীরের ব্যাট-প্যাড ক্যাচ বানিয়ে ভারতীয় শিবিরে আনন্দ ফিরিয়ে এনেছেন মিশ্র। ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৬২ রান করেও তাই একরাশ হতাশা নিয়ে ফিরে আসতে হয়েছে ফ্লিনটফকে। সংক্ষিপ্ত স্কোর : ভারত ১ম ইনিংস : ১৫৮.২ ওভারে ৪৫৩ (গম্ভীর ১৭৯, শেবাগ ০, দ্রাবিড় ১৩৬, টেন্ডুলকার ১১, লক্ষ্মণ ০, যুবরাজ ২৭, ধোনি ২৯, হরভজন ২৪, জহির ৭, মিশ্র ২৩, ইশান্ত ১*, অতিরিক্ত ১৬; অ্যান্ডারসন ১/৮৪, ব্রড ১/৮৪, ফ্লিনটফ ৩/৫৪, পানেসার ২/৮৯, সোয়ান ৩/১২২, কলিংউড ০/১০) ইংল্যান্ড ১ম ইনিংস : ৭৩ ওভারে ২৮২/৬ (স্ট্রাউস ০, কুক ৫০, বেল ১, পিটারসেন ১৪৪, কলিংউড ১১, ফ্লিনটফ ৬২, অ্যান্ডারসন ১*, অতিরিক্ত ১৩; জহির ২/৭১, ইশান্ত ১/৫৫, যুবরাজ ০/২০, হরভজন ১/৫৬, মিশ্র ২/৭৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৩৫ঘ.