২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দরপলের সেঞ্চুরির পর ভেট্টোরির আঘাত

শিবনারায়ন চন্দরপলের ২০তম সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে ওয়েস্ট ইন্ডিজের। শুক্রবার দিনশেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৫৮ রান তুলেছে সফরকারীরা, চন্দরপল অপরাজিত রয়েছেন ঠিক ১০০ রান নিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 01:59 PM

Updated : 26 Aug 2022, 02:49 PM

নেপিয়ার, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শিবনারায়ন চন্দরপলের ২০তম সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা ভালোই কেটেছে ওয়েস্ট ইন্ডিজের। শুক্রবার দিনশেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৫৮ রান তুলেছে সফরকারীরা, চন্দরপল অপরাজিত রয়েছেন ঠিক ১০০ রান নিয়ে। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে কিন্তু বিপদেই পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৭৪ রানের মধ্যে প্রথম চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে ব্রেন্ডন ন্যাশকে (৭৪) সঙ্গে নিয়ে ১৬৩ রানের জুটি গড়ে সেই বিপদ থেকে দলকে উদ্ধার করেছেন চন্দরপলই। ন্যাশকে বিদায় করে জেমস ফ্রাঙ্কলিন ওই জুটি ভাঙার পর দিনের শেষ ওভারে আঘাত হেনেছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিও। দিনেশ রামদিনকে (৬) বোল্ড করে দিয়ে প্রতিদ্বন্দ্বিতাটা সমানে সমানে করে তুলেছেন তিনি। সংক্ষিপ্ত স্কোর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ২৫৮/৬ (গেইল ৩৪, চ্যাটেরগুন ১৩, সারওয়ান ১১, মার্শাল ৬, ন্যাশ ৭৪, রামদিন ৬, চন্দরপল ১০০*, টেলর ১*; ভেট্টোরি ২/৫৮, ও'ব্রায়েন ২/৫৯, প্যাটেল ১/৪১, ফ্রাঙ্কলিন ১/৫৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮২১ ঘ.