মোহালি, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চন্ডিগড়ের আকাশ দেখে শুক্রবারের দিনটাকে উজ্জ্বল বলার কোনো কারণ নেই। কুয়াশাচ্ছন্ন আকাশের কারণে ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সে কারণে খেলা হয়েছে মোটে ৭২ ওভার। কিন্তু গৌতম গম্ভীর আর রাহুল দ্রাবিড়ের দারুণ ব্যাটিংয়ে ভারতের জন্য এই দিনটা শেষ হয়েছে উজ্জ্বলভাবেই। ৬ রানে প্রথম উইকেট হারানো স্ব্গাতিকরা প্রথম দিনশেষে তুলেছে ১৭৯ রান, আর কোনো উইকেট না হারিয়ে। গম্ভীর ১০৬ আর দ্রাবিড় ৬৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন।
টস জিতে ব্যাট করতে নামা ভারতকে শুরুতেই একটা ধাক্কা দিয়েছিলেন ইনজুরি কাটিয়ে এই ম্যাচেই ইংল্যান্ড দলে ফেরা পেসার স্টুয়ার্ট ব্রড। নিজের প্রথম ওভারেই দারুণ ফর্মে থাকা বীরেন্দর শেবাগকে ফিরিয়ে দিয়েছেন তিনি, উইকেটের পিছনে ক্যাচ দেওয়ার আগে রানের খাতাই খোলা হয়নি শেবাগের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চার টেস্ট এবং তারপর এই সিরিজের প্রথম টেস্টেও রান না পাওয়া দ্রাবিড়কে নিয়ে দুশ্চিন্তা ছিল ভারতের, ব্যাটিং অর্ডারে তাকে নিচে নামিয়ে দেওয়ার কথাও ভাবা হচ্ছিল। কিন্তু মাত্র ৬ রানেই শেবাগের বিদায়ের পর ওই ঝুঁকি নেননি ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আর দ্রাবিড়ও তার ওপর আস্থা রাখার দারুণ প্রতিদান দিয়েছেন। দ্বিতীয় উইকেটে ১৭৩ রানের জুটিতে উজ্জ্বলতর ছিলেন শেবাগই, তবে টেস্টে ৫৩তম হাফসেঞ্চুরিটি (২৫টি সেঞ্চুরিও আছে তার) করার পথে ফর্মহীনতার ছাপ খুঁজেই পাওয়া যায়নি দ্রাবিড়ের ব্যাটে। ২০৫ বলের ইনিংসে সাতটি বাউন্ডারি মেরেছেন তিনি।
আর ২২তম টেস্টে চতুর্থ সেঞ্চুরি করতে ২১৪ বল খেলা গম্ভীর তার ২২৯ বলের ইনিংসে ১২টি বাউন্ডারি আর দিনের একমাত্র ছক্কাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮২১ ঘ.
bdnews24