২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় দিন

বৃষ্টিতে ভেসে গেছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন। বৃহস্পতিবার ডানেডিনে অনুষ্ঠানরত এই টেস্টের প্রথম দিনটাও পড়েছিল বৃষ্টির কবলে। শেষ বিকেলের বৃষ্টিতে ২২ ওভার বাকি থাকতেই থেমে গিয়েছিল প্রথম দিনের খেলা। আর দ্বিতীয় দিনে একটা বলও খেলা সম্ভব হয়নি। বৃষ্টির আগে নিউজিল্যান্ড তুলেছিল চার উইকেটে ২২৬ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2008, 12:20 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

ডানেডিন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বৃষ্টিতে ভেসে গেছে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন। বৃহস্পতিবার ডানেডিনে অনুষ্ঠানরত এই টেস্টের প্রথম দিনটাও পড়েছিল বৃষ্টির কবলে। শেষ বিকেলের বৃষ্টিতে ২২ ওভার বাকি থাকতেই থেমে গিয়েছিল প্রথম দিনের খেলা। আর দ্বিতীয় দিনে একটা বলও খেলা সম্ভব হয়নি। বৃষ্টির আগে নিউজিল্যান্ড তুলেছিল চার উইকেটে ২২৬ রান। দ্বিতীয় দিনে কোনো খেলা না হওয়ায় শনিবার তৃতীয় দিনে খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধঘণ্টা আগে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭১৫ ঘ.