২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না মেন্ডিস

এই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই চোট পেয়েছেন অজন্তা মেন্ডিস। আর্মি এসসির হয়ে তামিল ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় গোঁড়ালি আক্রান্ত হয়েছে শ্রীলঙ্কান এই স্পিন বিস্ময়ের। এজন্য চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ মিস করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

কলম্বো, ১১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই চোট পেয়েছেন অজন্তা মেন্ডিস। আর্মি এসসির হয়ে তামিল ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় গোঁড়ালি আক্রান্ত হয়েছে শ্রীলঙ্কান এই স্পিন বিস্ময়ের। এজন্য চলতি মাসের ২৬ তারিখ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ মিস করছেন তিনি। তার চিকিৎসা চলছে জানিয়ে শ্রীলঙ্কা দলের ফিজিও রনজিত নানায়েকারাওয়াসাম বলেছেন, "এই ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে মেন্ডিসের।" তার মানে ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না তার। বাংলাদেশের জন্য যা দারুণ এক সুখবরই। কারণ এবছর তার অভিষেক টেস্ট সিরিজে ভারতকে একাই দুমড়ে-মুচড়ে দিয়েছিলেন মেন্ডিস। তিন টেস্টের সিরিজে ১৮.৩৮ গড়ে নিয়েছিলেন ২৬ উইকেট। ওয়ানডেতেও দুর্দান্ত বোলিংয়ের ধারা অব্যাহত রেখে মাত্র ১৮ ম্যাচে পেয়েছেন ৪৮ উইকেট। ভারতের অজিত আগারকারকে (২৩ ম্যাচে) পেছনে ফেলে দ্রুততম সময়ে ওয়ানডেতে ৫০ উইকেট পাওয়াটা এখন তার জন্য সময়ের ব্যাপার মাত্র। আর এই কীর্তিটা তার বাংলাদেশেই গড়ে ফেলার সম্ভাবনা বেশি। কারণ শ্রীলঙ্কান ক্রিকেটের একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও ঢাকায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলার জোরালো সম্ভাবনা আছে মেন্ডিসের। ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওই আসরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ছাড়াও অংশ নেবে জিম্বাবুয়ে। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/ ১৯৪৫ ঘ.