২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে উঠছে ব্র্যাডম্যানের ৪৫২ রানের সেই ব্যাট

ব্যাটিংয়ের বহু রেকর্ডের মতো এক সময় ফার্স্ট ক্লাস ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটাও ছিল স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের দখলে। ১৯৩০ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪৫২ রানের এক অসাধারণ ইনিংস খেলার পথে নিউ সাউথ ওয়েলসের হয়ে যে রেকর্ডটা গড়েছিলেন তিনি। আগামী সপ্তাহে মেলবোর্নে স্যার ডনের সেই রেকর্ড গড়া ব্যাট নিলামে উঠতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2008, 04:02 PM

Updated : 26 Aug 2022, 02:46 PM

সিডনি, ৮ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাটিংয়ের বহু রেকর্ডের মতো এক সময় ফার্স্ট ক্লাস ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটাও ছিল স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের দখলে। ১৯৩০ সালে কুইন্সল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪৫২ রানের এক অসাধারণ ইনিংস খেলার পথে নিউ সাউথ ওয়েলসের হয়ে যে রেকর্ডটা গড়েছিলেন তিনি। আগামী সপ্তাহে মেলবোর্নে স্যার ডনের সেই রেকর্ড গড়া ব্যাট নিলামে উঠতে যাচ্ছে। সর্বকালের সেরা ব্যাটসম্যানের ঐ রেকর্ড টিকেছিল দীর্ঘ তিন দশক। ১৯৫৮-৫৯ মৌসুমে করাচির পক্ষে ৪৯৯ রান করে সেটা ভেঙ্গে দেন পাকিস্তানের 'গ্রেট' ব্যাটসম্যান হানিফ মোহাম্মদ। তবে সেই রেকর্ডও অটুট থাকেনি ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের অনন্য কৃতিত্বে। ১৯৯৪ সালে ইংলিশ কাউন্টি ক্রিকেটের একটি ম্যাচে ওয়ারউইকশায়ারের হয়ে ব্রায়ান লারার অপরাজিত ৫০১ রান (প্রতিপক্ষ ডারহ্যাম) আজো ফার্স্ট ক্লাস ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪৩ঘ.