২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালকে ধরে ফেললো রাজশাহী

ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের শুরু থেকেই এবার শীর্ষে ছিল বরিশাল। বৃহস্পতিবার অষ্টম রাউন্ডের খেলা শেষেও সেখানেই আছে তারা, তবে এখন আর একলা নয়। এই রাউন্ডে ঢাকাকে হারিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে রাজশাহী। আর বরিশাল ড্র করেছে সিলেটের সঙ্গে। দু রাউন্ড বাকি থাকতে রাজশাহী আর বরিশাল দুদলেরই সংগ্রহ এখন ৮৮ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের শুরু থেকেই এবার শীর্ষে ছিল বরিশাল। বৃহস্পতিবার অষ্টম রাউন্ডের খেলা শেষেও সেখানেই আছে তারা, তবে এখন আর একলা নয়। এই রাউন্ডে ঢাকাকে হারিয়ে তাদের সঙ্গে যোগ দিয়েছে রাজশাহী। আর বরিশাল ড্র করেছে সিলেটের সঙ্গে। দু রাউন্ড বাকি থাকতে রাজশাহী আর বরিশাল দুদলেরই সংগ্রহ এখন ৮৮ পয়েন্ট। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চারদিনের ম্যাচের শেষ দিনে রাজশাহীকে ১১৭ রানের টার্গেট দিয়েছিল ঢাকা। ওপেনার হামিদুল ইসলামের (৪০) উইকেটটি হারিয়ে ২৪ ওভারেই সেই লক্ষ্যে পৌঁছে গেছে তারা। উদ্বোধনী জুটিতে হামিদুলের সঙ্গে ১০৮ রান তোলার পর ৬৮ রান নিয়ে অপরাজিত ছিলেন জহুরুল ইসলাম। এর আগে ৭ উইকেটে ২৫১ রান নিয়ে শেষ দিন শুরু করে ঢাকা দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে ২৫৬ রানে। রাজশাহীর দেলোয়ার নিয়েছেন ৬০ রানে পাঁচ উইকেট। সিলেট স্টেডিয়ামে জয়ের জন্য বরিশালের প্রয়োজন ছিল ৩৪৮ রান, তাও আবার মাত্র দুই সেশনে। অসম্ভব সেই লক্ষ্য নিয়ে খেলতে নেমে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৮ রান তুলেছে তারা। নাসির হোসেন সর্বোচ্চ ৬০, রনি তালুকদার ৪৮ আর ইমরান আহমেদ অপরাজিত ৪০ রান করেছেন। এর আগে স্বাগতিক সিলেট তার দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ৭ উইকেটে ২৫১ রান তুলে। ২ উইকেটে ১২৭ রান নিয়ে দিন শুরু করা সিলেটের পক্ষে রাজিন সালেহ সর্বোচ্চ ৭১ রান করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০৫৪ ঘ.