২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লার্ক, হ্যাডিনের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় লিড

মাইকেল ক্লার্ক আর ব্র্যাড হ্যাডিনের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৬৫ রানের বড় লিড পেয়েছে অস্ট্রেলিয়া। রোববার তৃতীয় দিনে স্বাগতিকরা নিজেদের প্রথম ইনিংসে ৫৩৫ রান তুলে অলআউট হওয়ার পর নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে তুলেছে বিনা উইকেটে ৩৫ রান। ইনিংস পরাজয় এড়াতেই এখনো ২৩০ রান প্রয়োজন তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 12:07 PM

Updated : 26 Aug 2022, 02:44 PM

অ্যাডিলেড, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাইকেল ক্লার্ক আর ব্র্যাড হ্যাডিনের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ২৬৫ রানের বড় লিড পেয়েছে অস্ট্রেলিয়া। রোববার তৃতীয় দিনে স্বাগতিকরা নিজেদের প্রথম ইনিংসে ৫৩৫ রান তুলে অলআউট হওয়ার পর নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে তুলেছে বিনা উইকেটে ৩৫ রান। ইনিংস পরাজয় এড়াতেই এখনো ২৩০ রান প্রয়োজন তাদের। তৃতীয় দিনের শুরুটা কিন্তু ভালোই হয়েছিল কিউইদের জন্য। দিনের তৃতীয় ওভারেই মাইক হাসি (৭০) আর অ্যান্ড্রু সাইমন্ডসের (০) উইকেট দুটি তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন ক্রিস মার্টিন। কিন্তু সাত নম্বরে ব্যাট করতে নামা হ্যাডিনের দুর্দান্ত এক ইনিংস বদলে দিয়েছে সবকিছু। তিনি যখন মাঠে নামেন, ক্লার্ক তখন ৪৮ রানে অপরাজিত। কিন্তু অস্ট্রেলিয়ান সহঅধিনায়ক অ্যাডিলেড ওভালে নিজের টানা তৃতীয় সেঞ্চুরিটি পুরণ করার দু ওভার পরেই তিন অঙ্ক ছুঁয়ে ফেলেছেন হ্যাডিনও। সপ্তম উইকেটে ১৮০ রানের জুটি গড়ার পর ২৩৯ বলে ১১টি বাউন্ডারির সাহায্যে ১১০ রান করে ক্লার্ক আউট হয়ে যাওয়ার পরও এই আগ্রাসন চালিয়ে গেছেন তিনি। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৬৯ রান করেছেন এই ডান হাতি। তার ২২২ রানের ইনিংসটি সাজানো ছিল ২৪টি বাউন্ডারি আর দুটি ছক্কায়। অ্যাডাম গিলক্রিস্টের অবসরের পর অস্ট্রেলিয়ার উইকেট কিপার হিসেবে তার জায়গা নেওয়া হ্যাডিনের নবম টেস্টে এটাই প্রথম সেঞ্চুরি। এর আগে তার সর্বোচ্চ স্কোর ছিল ৪৫ রান। সংক্ষিপ্ত স্কোর নিউজিল্যান্ড ২৭০ ও ৩৫/০ (রেডমন্ড ১৫*, হাউ ১৩*) অস্ট্রেলিয়া ১ম ইনিংস ৫৩৫ (পন্টিং ৭৯, হাসি ৭০, মাইকেল ক্লার্ক ১১০, সাইমন্ডস ০, হ্যাডিন ১৬৯, লি ১৯, জনসন ২৩, হরিজ ১, স্টুয়ার্ট ক্লার্ক ১*; মার্টিন ২/১১০, ভেট্টোরি ২/১২৪, ও'ব্রায়েন ৩/১১১, রেডমন্ড ২/৪৭) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৫২ ঘ.