মাসুদ পারভেজ
ব্লুমফন্টেইন থেকে
ব্লুমফন্টেইন, ১৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- তাকে রীতিমতো অর্ধনগ্ন করে দিয়েছিলেন হানসি ক্রনিয়ে। তবুও মাস্টারমশাই একটুও রাগ করেননি কারণ ক্রিকেটের সূত্রে শিক্ষকসুলভ গাম্ভীর্যের দেয়ালটা আর থাকেনি। ফ্রি স্টেটের অধিনায়ক থাকাকালীন ক্রনিয়ের কোচও তো ছিলেন এই ইয়োহান ফলস্টিটই। দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান গ্রে কলেজের হেডমাস্টার 'দুষ্ট' ক্রনিয়ের দুষ্টুমির একটা উদাহরণ দিতে গিয়ে হাসিতে ফেটে পড়লেন, "ও ভীষণ দুষ্ট ছিল। একবার হয়েছে কী জানেন, ব্লুমফন্টেইনে ফ্রি স্টেটের একটা ম্যাচ চলছিল। টিভিতে স
bdnews24