ব্লুমফন্টেইন, ১৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দক্ষিণ আফ্রিকায় আসার পর থেকে একদমই ঘুরতে বেরুনো হচ্ছিল না, এই নিয়ে মোহাম্মদ আশরাফুলদের কোনো আক্ষেপ থেকে থাকলে বলা যায় এখন আর তা নেই। সোমবার সকালে ব্লুমফন্টেইন আসার পথে তারা ঘুরে এসেছেন কিম্বার্লির প্রধান পর্যটন আকর্ষণ 'দি বিগ হোল'। সেখানে কিছুটা সময় কাটিয়ে বাসে দুই ঘন্টায় ব্লুমফন্টেইন পৌছানোর পর হোটেল সাউদার্ন সান এর তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা প্রত্যাশিতই ছিল। কিন্তু একেবারেই অপ্রত্যাশিত 'সাদা বিদ্যুৎ'এর বাক্যবাণ। ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।
দক্ষিণ আফ্রিকায় আসার পর থেকে একদমই ঘুরতে বেরুনো হচ্ছিল না, এই নিয়ে মোহাম্মদ আশরাফুলদের কোনো আক্ষেপ থেকে থাকলে বলা যায় এখন আর তা নেই। সোমবার সকালে ব্লুমফন্টেইন আসার পথে তারা ঘুরে এসেছেন কিম্বার্লির প্রধান পর্যটন আকর্ষণ 'দি বিগ হোল'। সেখানে কিছুটা সময় কাটিয়ে বাসে দুই ঘন্টায় ব্লুমফন্টেইন পৌছানোর পর হোটেল সাউদার্ন সান এর তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা প্রত্যাশিতই ছিল। কিন্তু একেবারেই অপ্রত্যাশিত 'সাদা বিদ্যুৎ'এর বাক্যবাণ। ব্লুমফন্টেইন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ
'সাদা বিদ্যুৎ' বলতে ক্রিকেট বিশ্ব একজনকেই চেনে এবং তিনি অ্যালান ডোনাল্ড ব্লুমফন্টেইন তার নিজের শহর। এটা হানসি ক্রনিয়েরও শহর। এখান বড় পর্দায় ঘটা করে চলছে তাকে নিয়ে বড় ভাই ফ্রান্স ক্রনিয়ের পরিচালনায় নির্মিত 'দি হানসি মুভি'র হাউসফুল শো। অবশ্য এখানে ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট নিয়েও প্রচার-প্রচারণার অভাব চোখে পড়লো না। রাস্তার মোড়ে মোড়ে টানানো প্যানাফ্লেক্সে যে কারোরই নজর কাড়তে বাধ্য। আর এখানকার আউটস্যুরেন্স ওভালে সিরিজের প্রথম টেস্টে কী ঘটতে পারে সেটা আগামই জানিয়ে রেখেছেন দক্ষিণ আফ্রিকার সূর্যসন্তান ডোনাল্ড। এমনিতেই তো আর নেলসন ম্যান্ডেলা তার আত্মজীবনী 'হোয়াইট লাইটনিং' এর মুখবন্ধ লিখে দেননি।
তিনি যখন প্রথম টেস্টের চিত্রনাট্য এখনই বলে দিচ্ছেন তখন সেটাকে গুরুত্ব না দিয়ে উপায় নেই। দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলারের কথা দিয়েই আফ্রিকান ভাষার জনপ্রিয় দৈনিক ফোকস
bdnews24