২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোরকে শিরোপা জেতালেন ইমরান নাজির

ওপেনার ইমরান নাজিরের দুর্দান্ত এক সেঞ্চুরি আইসিএলের শিরোপা এনে দিয়েছে লাহোর বাদশাহ'সকে। মাত্র ৪৪ বলে তার ১১১ রানের ইনিংসটিতে ভর করে রোববারের তৃতীয় ফাইনালে হায়দরাবাদ হিরোজকে ৮ উইকেটে হারিয়েছে ইনজামাম-উল হকের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 04:20 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

আহমেদাবাদ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওপেনার ইমরান নাজিরের দুর্দান্ত এক সেঞ্চুরি আইসিএলের শিরোপা এনে দিয়েছে লাহোর বাদশাহ'সকে। মাত্র ৪৪ বলে তার ১১১ রানের ইনিংসটিতে ভর করে রোববারের তৃতীয় ফাইনালে হায়দরাবাদ হিরোজকে ৮ উইকেটে হারিয়েছে ইনজামাম-উল হকের দল। টস জিতে ব্যাট করতে নেমে হিরোজরা ২০ ওভারে তুলেছিল ৭ উইকেটে ১৫৮ রান। দ্বিতীয় ফাইনালে ঠিক এই রান তুলেই ৭ রানে জিতেছিল তারা, কিন্তু রোববারের ম্যাচে বাদশাহ'সরা ব্যাটিং করতে নামার পর আর কখনোই মনে হয়নি এই ম্যাচে তেমন কিছু ঘটতে পারে। ৭টি বাউন্ডারি আর ১১টি বিশাল ছক্কায় সাজানো ইমরান নাজিরের ইনিংস রীতিমতো একপেশে করে তুলেছে ম্যাচটাকে। ৬ ওভার ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে তার দল। সংক্ষিপ্ত স্কোর হায়দ্রাবাদ : ২০ ওভারে ১৫৮/৭ (খলিল ৪৫, বিনি ২৫; শহিদ নাজির ৩/২৯) লাহোর : ১৩.৫ ওভারে ১৬০/২ (ইমরান নাজির ১১১*, ফারহাত ২৮; বোয়ে ১/২৫) ফল : লাহোর ৮ উইকেটে জয়ী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৯৩৬ ঘ.