ইস্ট লন্ডন, ১২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে একটি বলও মাঠে গড়াতে পারেনি। কারণ বৃষ্টি। ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়। কিন্তু তার ঘন্টা খানেক আগেই এই ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হয়েছে।
আগের রাত থেকে শুরু হওয়া অঝোরে বৃষ্টি বুধবারও থামেনি। তাই টস করাও সম্ভব হয়নি। তিন ম্যাচের সিরিজ ২-০তে জিতে নেয়ার সুবাদে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের দ্বিতীয় স্থানও ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা।
তথ্যসূত্র : ক্রিকইনফো
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮০৬ঘ.
bdnews24