২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক হিসেবেই বিদায় নিলেন সৌরভ!

তার হাত ধরেই ভারতীয় ক্রিকেটের ঘুরে দাঁড়ানোর সূচনা, দেশের বাইরে ম্যাচ জয়ের অভ্যাস গড়ে ওঠা। ভারতের আজকের লড়িয়ে মানসিকতার জন্মও তার নেতৃত্বেই। বিদায়বেলায় তাই সৌরভ গাঙ্গুলীর একটা 'বিশেষ' সম্মান প্রাপ্যই ছিল। সোমবার নাগপুর টেস্টের শেষ দিনে সতীর্থদের কাছ থেকে সেই সম্মানও পেলেন তিনি। অস্ট্রেলিয়ার নবম উইকেট পতনের পর সবাই অবাক হয়ে দেখলো মহেন্দ্র ধোনি নন, অধিনায়ত্ব করছেন সৌরভ! ভারতের জয়ের মাহেন্দ্রক্ষণ তাই এলো 'প্রিন্স অব কলকাতা'র নেতৃত্বে। আর বিদায়বেলায় ভারতের সফলতম অধিনায়ককে এমন সম্মান জানিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন ধোনি। পরে সিরিজ জয়ের ট্রফিটিও নিতে পাঠিয়েছেন আরেক বিদায়ী এই সিরিজের তৃতীয় টেস্ট শেষেই অবসর নেয়া কুম্বলেকে। ভারতীয় ক্রিকেটের দুই বীরকে এমন বিদায়ী সম্মান দিয়ে ধোনি জানিয়ে দিলেন তিনি সত্যিকারের নেতাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 02:30 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

নাগপুর, ১০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তার হাত ধরেই ভারতীয় ক্রিকেটের ঘুরে দাঁড়ানোর সূচনা, দেশের বাইরে ম্যাচ জয়ের অভ্যাস গড়ে ওঠা। ভারতের আজকের লড়িয়ে মানসিকতার জন্মও তার নেতৃত্বেই। বিদায়বেলায় তাই সৌরভ গাঙ্গুলীর একটা 'বিশেষ' সম্মান প্রাপ্যই ছিল। সোমবার নাগপুর টেস্টের শেষ দিনে সতীর্থদের কাছ থেকে সেই সম্মানও পেলেন তিনি। অস্ট্রেলিয়ার নবম উইকেট পতনের পর সবাই অবাক হয়ে দেখলো মহেন্দ্র ধোনি নন, অধিনায়ত্ব করছেন সৌরভ! ভারতের জয়ের মাহেন্দ্রক্ষণ তাই এলো 'প্রিন্স অব কলকাতা'র নেতৃত্বে। আর বিদায়বেলায় ভারতের সফলতম অধিনায়ককে এমন সম্মান জানিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন ধোনি। পরে সিরিজ জয়ের ট্রফিটিও নিতে পাঠিয়েছেন আরেক বিদায়ী এই সিরিজের তৃতীয় টেস্ট শেষেই অবসর নেয়া কুম্বলেকে। ভারতীয় ক্রিকেটের দুই বীরকে এমন বিদায়ী সম্মান দিয়ে ধোনি জানিয়ে দিলেন তিনি সত্যিকারের নেতাই। ঠিক আট বছর আগে, ২০০০ সালের ১০ নভেম্বর অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। বাংলাদেশের মতো সৌরভও সেদিনটার কথা কোনো দিন ভুলতে পারবেন না। কারণ ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐ ম্যাচ দিয়েই টেস্ট অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছিল সৌরভের। সেই ম্যাচে অনভিজ্ঞ বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হয়নি। কিন্তু অলক্ষ্যে সেদিন থেকেই সূচিত হয়েছিল ভারতীয় ক্রিকেটের সৌরভ-যুগের। যে যুগ অনেক-অনেক অর্জনে সমৃদ্ধ। ২০০৩ বিশ্বকাপে রানার্সআপ, দেশের মাটিতে ০-১ এ পিছিয়ে পড়ে এবং দ্বিতীয় ম্যাচে ফলোঅন করেও অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়া, স্টিভ ওয়াহর দলের দর্পচূর্ণ করে অবিশ্বাস্যভাবে সিরিজ জয়, পাকিস্তানের মাটি থেকে প্রথম বারের মতো টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতে আসা --- সৌরভের নেতৃত্বে ভারতের অর্জনের তালিকাটা বিশাল। শুধু ভারতের সফলতম টেস্ট অধিনায়ক কিংবা দলের জয়ের অভ্যাস গড়ে তোলাই নয়, দেয়ালে-পিঠ-ঠেকে-যাওয়া অবস্থায় ঘুরে দাঁড়ানো এক দুর্দান্ত 'ফাইটার'-এর নাম সৌরভ চন্ডীদাস গাঙ্গুলী। সাবেক কোচ গ্রেগ চ্যাপেল ও সাবেক প্রধান নির্বাচক কিরণ মোরের 'ষড়যন্ত্রে' বাদ পড়েও তিনি ভেঙ্গে পড়েননি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ফিরেছিলেন দু বছর আগে। তা-ও আবার দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে। তবে দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়ে মাঠে নেমে ফিফটি তো করেছিলেনই, সেই টেস্ট সিরিজে ভারতের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন সৌরভ। ওয়ানডে সিরিজেও চারটি ফিফটি করে বুঝিয়ে দিয়েছিলেন তাকে বাদ দেয়াটা কতটা অন্যায় ছিল চ্যাপেল-মোরের। দক্ষিণ আফ্রিকার পর ইংল্যান্ড সফরেও ঔজ্জ্বল্য ছড়িয়েছিল তার ব্যাট। গত বছরের সেই টেস্ট সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল সৌরভেরই। ২০০৭-০৮ মৌসুমে ঘরের মাঠে পাকিস্তানের বোলারদেরও তিনি কম যন্ত্রণা দেননি। পরপর দুই টেস্টে সেঞ্চুরি করেছিলেন। যার মধ্যে দ্বিতীয়টা ছিল ২৩৯ রানের এক অসাধারণ ইনিংস। টেস্টে সেটাই সৌরভের সর্বোচ্চ ইনিংস। এমন এক জন অসাধারণ যোদ্ধা ও অধিনায়ককে জীবনের শেষ টেস্টে প্রাপ্য সম্মান না দিয়ে কী থাকা যায়! সোমবার নবম ব্যাটসম্যান হিসাবে ব্রেট লি আউট হওয়ার পর তাই সৌরভের হাতে অধিনায়কত্ব তুলে দিলেন ধোনি। ভারতের সফলতম টেস্ট অধিনায়কও সেই সুযোগে প্রায় ৬ ওভার নেতৃত্ব দিতে পারলেন দলকে। অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান মিচেল জনসনকে হরভজন সিং আউট করার সঙ্গে সঙ্গে ভারত মেতে উঠলো জয়ের আনন্দে, আর অবসান হলো বিদায়ী টেস্ট খেলতে নামা সৌরভের স্বল্পস্থায়ী অধিনায়কত্বের। শেষ হলো ভারতীয় ক্রিকেটে সৌরভ-যুগেরও। বিদায়বেলায় উত্তরসূরী ধোনির প্রতি শুভকামনার পাশাপাশি একটা সতর্কবাণীও উচ্চারিত হলো সৌরভের কণ্ঠে, "এমএস-কে (ধোনিকে) আরো বড় পরীক্ষা দিতে হবে। বিশেষ করে যখন সে দলকে দেশের বাইরে নিয়ে যাবে।" সেটা অবশ্য পরের ব্যাপার। তবে সোমবার সৌরভকে দিয়ে কিছুক্ষণের জন্যে হলেও অধিনায়কত্ব করিয়ে মহানুভবতারই পরিচয় দিলেন ধোনি। যদিও ভারতীয় ক্রিকেটে বিশাল অবদানের কথা বিবেচনা করলে সেটা সৌরভের প্রাপ্যই। সৌরভ গাঙ্গুলীর ক্যারিয়ার টেস্ট ইনিংস অপঃ রান সর্বোচ্চ গড় ১০০/৫০ উইকেট সেরা ১১৩ ১৮৮ ১৭ ৭২১২ ২৩৯ ৪২.১৭ ১৬/৩৫ ৩২ ৩/২৮ ওয়ানডে ইনিংস অপঃ রান সর্বোচ্চ গড় ১০০/৫০ উইকেট সেরা ৩১১ ৩০০ ২৩ ১১৩৬৩ ১৮৩ ৪১.০২ ২২/৭২ ১০০ ৫/১৬ ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০২০ঘ.