২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কথার লড়াইয়ে পিছিয়ে থাকতে রাজি নয় বাংলাদেশ

উইলোমোর পার্কের সাজঘর থেকে বেরিয়ে টিম বাসে উঠছিলেন জেমি সিডন্স। এই সময়েই পেছন ফিরে ডাকলেন বাংলাদেশের সাংবাদিকদের। কাছে যেতেই বললেন, ''গ্রায়েম স্মিথকে বলো গিয়ে বাংলাদেশের কোচ হতে।" এটাকে একটু আগেই শুরু হওয়া কথার লড়াইয়ের প্রভাবই বলতে পারেন। বেনোনি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাসুদ পারভেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 10:59 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

বেনোনি, ৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- উইলোমোর পার্কের সাজঘর থেকে বেরিয়ে টিম বাসে উঠছিলেন জেমি সিডন্স। এই সময়েই পেছন ফিরে ডাকলেন বাংলাদেশের সাংবাদিকদের। কাছে যেতেই বললেন, ''গ্রায়েম স্মিথকে বলো গিয়ে বাংলাদেশের কোচ হতে।" এটাকে একটু আগেই শুরু হওয়া কথার লড়াইয়ের প্রভাবই বলতে পারেন। বেনোনি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাসুদ পারভেজ উইলোমোর পার্কের সাজঘর থেকে বেরিয়ে টিম বাসে উঠছিলেন জেমি সিডন্স। এই সময়েই পেছন ফিরে ডাকলেন বাংলাদেশের সাংবাদিকদের। কাছে যেতেই বললেন, ''গ্রায়েম স্মিথকে বলো গিয়ে বাংলাদেশের কোচ হতে।" এটাকে একটু আগেই শুরু হওয়া কথার লড়াইয়ের প্রভাবই বলতে পারেন। বেনোনি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাসুদ পারভেজ এই লড়াইটা ত্রিমুখী। গ্রায়েম স্মিথ-তামিম ইকবাল-জেমি সিডন্সের। ১২৮ রানের জয় দিয়ে সিরিজ নিজেদের পকেটে পুরে ফেলার পর ম্যান অফ দি ম্যাচ হাশিম আমলাকে নিয়ে সংবাদ সম্মেলনে এলেন টেনিস এলবোর ইনজুরির জন্য একমাত্র টোয়েন্টি টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ না খেলা প্রোটিয়া অধিনায়ক। সেখানেই বাংলাদেশের সমালোচনায় মেতে উঠলেন তিনি, "আজকে বাংলাদেশের পারফরম্যান্সে আমি যারপরনাই হতাশ। তিনটা উইকেট পড়ে যাওয়ার পরই তারা নিজেদের গুটিয়ে নিল। জানি ৩৫৮ অনেক বড় স্কোর। অথচ ওদের দলে ১৩০টা, একশোটা করে ওয়ানডে খেলা ক্রিকেটার আছে। সুতরাং এখানে তাদের অভিজ্ঞতার অভাব আছে বলা যাচ্ছে না। অথচ ওরা ২৫ ওভারের পর থেকে চেজ করার কোনো চেষ্টাই করলো না। এটা ক্রিকেটের জন্য ভালো নয়। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্যও বিষয়টা খারাপই হল।" স্মিথ সংবাদ সম্মেলন থেকে বেরিয়ে যেতেই আসলেন তামিম ইকবাল। বাংলাদেশ যেমন খেলেছে তা ক্রিকেটের জন্য ভালো নয়, স্মিথের এই বক্তব্যটা জানাতেই তীব্র আপত্তি উঠলো এই ওপেনারের কাছ থেকে, "আমি কিছুতেই তা মনে করি না। আমরা চেজ করার জন্যই নেমেছিলাম। ৪৩৪ রান করেও জেতার ঘটনা আছে ক্রিকেটে। সুতরাং ক্রিকেটে কোনোকিছুই অসম্ভব নয়। কিন্তু দ্রুত কয়েকটা উইকেট পড়ে যাওয়ায় আমরা ঠিক করি আর চড়াও না হওয়ার। কারণ তখন ছক্কা মারতে গেলে আমরা আরো আগেই অলআউট হয়ে যেতে পারতাম।" এরপরও দক্ষিণ আফ্রিকান এক সাংবাদিক তার কাছ থেকে শুনতে চাইলেন প্রোটিয়া অধিনায়কের কথায় তিনি বিস্মিত হয়েছেন কিনা। তামিম যে জবাবটা দিলেন তা ডেইল স্টেইনকে টানা তিন বলে বাউন্ডারি হাঁকানোর মতোই পীড়াদায়ক হওয়ার কথা প্রোটিয়াদের জন্য, "দেখুন, অন্যরা কে কী বললো তাতে আমাদের কিছুই যায় আসে না। আমাদের কোচ কিংবা ক্যাপ্টেন কী বলে, আমাদের ভাবনা এসব নিয়েই।" তামিম তাও ক্ষোভ চাপা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু সিডন্সকে প্রোটিয়া অধিনায়কের ভাষ্যটা জানাতেই একরকম রেগেই গেলেন, "স্মিথ তো বাংলাদেশের কোচও না, ক্যাপ্টেনও না। আমরা তো ওর কথানুযায়ী খেলবো না। শুরুতে আমরা জেতার জন্যই ব্যাট করছিলাম। তামিমও শুরু থেকে বিধ্বংসী ব্যাটিংই করছিল। ধরুন ও একটা ১২০/৩০ রানের ইনিংস খেলে দিলেই তো আমাদের কাজ অনেকদূর এগিয়ে যেত। কিন্তু তামিমের পর আশরাফুলও দ্রুত বিদায় নেওয়ায় কাজটা কঠিন হয়ে যায়। তখন আমরা গেমপ্ল্যানে পরিবর্তন আনি। এটা তো পুরোপুরিই আমাদের ব্যাপার, স্মিথের নয়।" সিরিজের ফয়সালা তো হয়েই গেছে। তবে নিশ্চিত ইস্ট লন্ডনে সিরিজের শেষ ওয়ানডের আগে এই বাকযুদ্ধ দু'দলের মুখোমুখি অবস্থানকে উত্তপ্তই করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৬৫০ঘ.