২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোনি-হরভজনের ব্যাটে নিরাপদ অবস্থানে ভারত

বীরেন্দর শেবাগের হাফসেঞ্চুরির পর হরভজন সিং আর মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ভর করে শেষ টেস্টে নিরাপদ অবস্থানে পৌঁছেছে ভারত। নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯৫ রান তুলে অলআউট হয়েছে তারা। ৩৮২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে আলোর অভাবে খেলা বন্ধ হওয়ার আগে ১.৩ ওভারে অস্ট্রেলিয়া তুলে নিয়েছে ১৩ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 09:01 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

নাগপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীরেন্দর শেবাগের হাফসেঞ্চুরির পর হরভজন সিং আর মহেন্দ্র সিং ধোনির ব্যাটে ভর করে শেষ টেস্টে নিরাপদ অবস্থানে পৌঁছেছে ভারত। নাগপুরের বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৯৫ রান তুলে অলআউট হয়েছে তারা। ৩৮২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে আলোর অভাবে খেলা বন্ধ হওয়ার আগে ১.৩ ওভারে অস্ট্রেলিয়া তুলে নিয়েছে ১৩ রান। নাটকীয় এই দিনে কিন্তু দ্বিতীয় টেস্ট হেরে সিরিজে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার সামনে এসেছিল সিরিজে ফিরে আসার দারুণ এক সুযোগ। প্রথম ইনিংসে ৮৬ রানের লিড পাওয়া ভারত এক সময় বিনা উইকেটে ১১৬ রান তুলে ফেললেও মধ্যাহ্ন বিরতি আর চা বিরতির মাঝের সেশনটায় মাত্র ৬০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল। সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়ে সেই বিপদ থেকে ভারতকে উদ্ধার করেছেন অধিনায়ক ধোনি (৫৫) আর হরভজন (৫২)। এর জন্য অবশ্য অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের কাছেও খানিকটা কৃতজ্ঞ থাকতে পারে ভারতীয়রা। ভারতের ৬ উইকেট পড়ে যাওয়ার পর দলের সেরা বোলারদের বিশ্রাম দিয়ে ওভার রেট বাড়ানোর জন্য অনিয়মিত বোলারদের দিয়ে বোলিং করিয়েছেন তিনি, আর সেই সুযোগে উইকেটে সেট হয়েছেন হরভজন আর ধোনি। শেষ বিকেলে আক্রমণে ফিরে অবশ্য জেসন ক্রেইজা আর শেন ওয়াটসন মিলে ভারতের ইনিংসটা শেষ করে দিতে বেশি সময় নেননি। ক্রেইজার বলে হাসিকে ক্যাচ দিয়ে ধোনির বিদায়ের পর ভারত শেষ চার উইকেট হারিয়েছে মাত্র ২১ রানে, এর মধ্যে শেষ তিন উইকেট পড়েছে ৯ রানে। প্রথম ইনিংসে ৮ উইকেট পাওয়া ক্রেইজা এই ইনিংসেও পেয়েছেন চার উইকেট, ১৩৪ রান খরচায়। চার উইকেট পেয়েছেন ওয়াটসনও, এ জন্য তিনি দিয়েছেন ৪২ রান। সকালে মুরালি বিজয় (৪১) আর বীরেন্দর শেবাগের (৯২) দারুণ এক জুুটির পর এরা দুজনই ম্যাচে ফিরিয়ে এনেছিলেন অস্ট্রেলিয়াকে। লাঞ্চের পর বিজয়কে এলবিডব্লুর ফাঁদে ফেলে অস্ট্রেলিয়াকে প্রথম সাফল্য এনে দিয়েছেন শেন ওয়াটসন, আর তারপরই যেন হঠাৎ করে পথ হারিয়ে ফেলেছেন ভারতের ব্যাটসম্যানরা। বিনা উইকেটে ১১৬ থেকে ৬ উইকেটে ১৬৬