পচেফস্ট্রম, ৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ১৬ বছরে তিনি একটুও বদলাননি। যেমন ছিলেন, এখনো আছেন ঠিক তেমনই। ১৮ বছর বয়সে যে অপরাধে দল থেকে বাদ পড়তে পড়তে বেঁচে গেছেন, ক্যারিয়ারের গোধূলীলগ্নে দাঁড়িয়েও সেই একইরকম অপরাধপ্রবণ হার্শেল গিবস। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়েষ্ট ইন্ডিজ সফরে একদিন সারারাত হোটেলে ফেরেননি। এজন্য তাকে চটজলদি দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়নি হয়তো তাকে সংশোধিত হওয়ার সুযোগ দেওয়ার জন্যই। কিন্তু হয়েছেন কই?
১৬ বছরে তিনি একটুও বদলাননি। যেমন ছিলেন, এখনো আছেন ঠিক তেমনই। ১৮ বছর বয়সে যে অপরাধে দল থেকে বাদ পড়তে পড়তে বেঁচে গেছেন, ক্যারিয়ারের গোধূলীলগ্নে দাঁড়িয়েও সেই একইরকম অপরাধপ্রবণ হার্শেল গিবস। ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার অনুর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়েষ্ট ইন্ডিজ সফরে একদিন সারারাত হোটেলে ফেরেননি। এজন্য তাকে চটজলদি দেশে ফেরত পাঠিয়ে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়নি হয়তো তাকে সংশোধিত হওয়ার সুযোগ দেওয়ার জন্যই। কিন্তু হয়েছেন কই?
এই ৩৪ বছর বয়সেও এরকমই খবরের শিরোনামে স্টিভ ওয়ার চোখে তার প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান। ১৮-৩৪, এই সময়ে মাঠের সাফল্যের জন্য যতোটা না, তার চেয়ে বেশি খবর হয়েছেন মাঠের বাইরের নানা কাণ্ড-কীর্তির জন্য। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে তাই সবসময়ই 'প্রবলেম চাইল্ড' হিসেবে বিবেচিত হয়ে এসেছেন তিনি। নৈশ অভিসার এবং অতিরিক্ত পানাসক্তির জন্য অসংখ্যবার তাকে চড়া মূল্যও দিতে হয়েছে। ২০০১ সালের ওয়েষ্ট ইন্ডিজ সফরে আরো কয়েকজন সতীর্থের সঙ্গে মারিজুয়ানা সেবন করে ধরা পড়েছিলেন। এর সাত বছর পর গত মার্চে কেপটাউনে মদ্যপ অবস্থায় গাড়ী চালানোর জন্য গ্রেপ্তারও হতে হয়েছে তাকে।
ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিযোগে ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধও হয়েছেন। দর্শকদের উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্যের জন্য গত বছর দুই টেস্টের নিষেধাজ্ঞাও মাথা পেতে নিতে হয়েছে তাকে। আর এসব খেলার বাইরের ঘটনার তালিকা এতো লম্বা যে বলে শেষ করার নয়। বুধবার লিবার্টি লাইফ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচের আগেরদিন রাতে আবারো তিনি নিয়ম ভেঙ্গেছেন। মদ খেয়ে দেরি করে হোটেলে ফেরার জন্য তাকে বাড়ী পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে একটুও দেরি করেনি প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট।
একের পর এক নিয়ম ভাঙ্গার ঘটনায় এখানকার ক্রিকেট মনস্ক লোকদের সহানুভূতির জায়গাটা হারিয়ে ফেলছিলেন তিনি। সর্বসা
bdnews24