নাগপুর, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচে খেলবেন না ভারতের তারকা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বুধবার ওই তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই), তারা জানিয়েছে টেন্ডুলকারের অনুরোধেই ওই তিন ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।
"সামনের ব্যস্ত মৌসুম আর এ মৌসুমে এরই মধ্যে যে পরিমাণ ক্রিকেট খেলে ফেলেছেন তা বিবেচনা করে টেন্ডুলকার অনুরোধ করেছেন সিরিজের প্রথম তিন ম্যাচে যেন তাকে বিশ্রাম দেওয়া হয়"
bdnews24