ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অলক কাপালি আর আফতাব আহমেদের দুটি ঝড়ো হাফসেঞ্চুরিও জেতাতে পারলো না ঢাকা ওয়ারিয়র্সকে। ইন্ডিয়ান ক্রিকেট লিগ, আইসিএলে নিজেদের চতুর্থ ম্যাচে ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান তুলেও বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি কলকাতার রয়্যাল বেঙ্গল টাইগার্সের কাছে হেরে গেছে ৮ উইকেটে।
টস হেরে ব্যাট করতে নামা ওয়ারিয়র্সদের পক্ষে আফতাব ৪২ বলে ৬১ এবং অলক ৩৩ বলে ৬৫ রানের দুটি ঝড়ো ইনিংস খেলেছেন। আফতাবের ইনিংসটি ছটি বাউন্ডারি ও তিনটি ছক্কায় সাজানো, আর অলক চারটি বাউন্ডারির সঙ্গে মেরেছেন পাঁচটি ছক্কা। তবে ঊনিশতম ওভারে অলকের বিদায়ের পর শেষ নয় বলে মাত্র ৭ রান করতে পেরেছে ওয়ারিয়র্সরা।
এই দুজন ছাড়া দু অঙ্কের রান মাত্র আর একজনের
bdnews24