২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরে যাচ্ছেন জ্যাকব ওরাম

শেষ হয়ে গেছে জ্যাকব ওরামের বাংলাদেশ সফর। পিঠের ইনজুরির কারণে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এই অলরাউন্ডারকে। শনিবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরুর দিনই দেশে ফেরার ফ্লাইট ধরবেন দীর্ঘদেহী এই ক্রিকেটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

ঢাকা, ২৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- শেষ হয়ে গেছে জ্যাকব ওরামের বাংলাদেশ সফর। পিঠের ইনজুরির কারণে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এই অলরাউন্ডারকে। শনিবার থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরুর দিনই দেশে ফেরার ফ্লাইট ধরবেন দীর্ঘদেহী এই ক্রিকেটার। যার অর্থ দ্বিতীয় টেস্টে তাকে পাচ্ছে না কিউইরা। বৃহষ্পতিবার ওরামের দেশে ফেরার খবর নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজার লিন্ডসে ক্রকার বলেছেন, "ওর পিঠে সমস্যা আছে। যে কারণে দ্বিতীয় টেস্ট না খেলেই ও শনিবার দেশে ফিরে যাচ্ছে।" তবে চোট কতোটা গুরুতর, সে বিষয়ে বিস্তারিত কিছু বলা এখনই সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি, "দেশে ফিরে ওরামকে কয়েকটা পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। এরপরই আসলে ওর অবস্থা সম্পর্কে আমরা বলতে পারবো।" শনিবার থেকেই যেহেতু দ্বিতীয় টেস্ট শুরু হয়ে যাচ্ছে, তাই ওরামের রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কাউকে উঁড়িয়ে আনারও উপায় নেই। ক্রকার জানিয়েছেন, স্কোয়াডেরই কেউ একজন ওরামের জায়গায় মিরপুর টেস্টের একাদশে ঢুকে পড়বেন। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন (রোববার) বোলিংয়ের সময়ই প্রথম পিঠে চোট অনুভব করেন এই অলরাউন্ডার। সেজন্য বোলিং থেকে বিশ্রামও দেওয়া হয় তাকে। শেষপর্যন্ত ওই চোটেই তার বাংলাদেশ সফর শেষ হয়ে গেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯২০ঘ.