করাচি, ২২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুজনই পাকিস্তানের গ্রেট ক্রিকেটার, পাকিস্তানের বহু জয়ের নায়ক। যদিও খেলোয়াড়ি-জীবনে তাদের মনোমালিন্যও কম আলোচনার জন্ম দেয়নি ক্রিকেট-দুনিয়ায়। তবে সে সব অনেক দিন আগের কথা। পুরনো দিনের কথা ভুলে ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ এখন এক বিষয়ে একমত। আরো বিশদ করে বললে দুজনই এই মুহূর্তে সমালোচনার তীরে বিদ্ধ পাকিস্তান কোচ জিওফ লসনের পাশে দাঁড়িয়ে। ইমরান-মিয়াঁদাদ দুজনেরই অভিমত পাকিস্তানের সা
bdnews24