২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিএল-আইপিএল এক হতে পারে: পিসিবি চেয়ারম্যান

বিদ্রোহী ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএল আর ভারতীয় ক্রিকেট বোর্ডের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের মধ্যকার লড়াইয়ের শেষ পরিণতি কি? পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান ইজাজ বাট বলছেন, এমনও হতে পারে শেষ পর্যন্ত বিবদমান এই দুই লিগ একীভূত হয়ে যাবে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2008, 04:00 AM

Updated : 26 Aug 2022, 02:32 PM

করাচি, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহী ইন্ডিয়ান ক্রিকেট লিগ বা আইসিএল আর ভারতীয় ক্রিকেট বোর্ডের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের মধ্যকার লড়াইয়ের শেষ পরিণতি কি? পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান ইজাজ বাট বলছেন, এমনও হতে পারে শেষ পর্যন্ত বিবদমান এই দুই লিগ একীভূত হয়ে যাবে! ক্রিকিনফো জানিয়েছে, নতুন দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান আইসিএল সম্পর্কে এমন অনেক কথা শুনিয়েছেন, যা শুনে আশাবাদী হয়ে উঠতে পারেন হাবিবুল বাশার-অলক কাপালিরাও। তিনি বলছেন, স