দুবাই, ১৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়নস ট্রফির জন্য একটা সময় অবশেষে বের করতে পেরেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুবাইতে চলমান আইসিসির বোর্ড সভার দ্বিতীয় দিনে বুধবার ঠিক হয়েছে, বিশ্বের সেরা আট দলকে নিয়ে আয়োজিত এই 'নক আউট বিশ্বকাপ'-এর পরবর্তী আসরটি অনুষ্ঠিত হবে ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে।
কথা ছিল এই টুর্নামেন্টটি এ বছরেরই অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে পাকিস্তানে। কিন্তু নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাসহ বড় দলগুলো পাকিস্তান সফরে অস্বীকৃতি জানালে শেষ মুহূর্তে স্থগিত করা হয় তা।
আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী টুর্নামেন্টটি এক বছর পেছানো হলেও তা আয়োজনের দায়িত্ব থাকছে পাকিস্তানেরই। তবে ভেন্যুর ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মূল পরিকল্পনা অনুযায়ী ১৭ দিনের এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিনটি শহরে, তার পরিবর্তে এখন খেলা হবে একটি মাত্র শহরে আর টুর্নামেন্টের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে ১২ দিনে। আগামী বছরের শুরুতে ভারতের পাকিস্তান সফরশেষে নিরাপত্তা যাচাই করার পর আইসিসির বোর্ড ঠিক করবে কোন শহরে হবে এই আসর, এবং তখনই তা জানিয়ে দেওয়া হবে অংশগ্রহণকারী দল, স
bdnews24