২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটেও মেন্ডিসের জাদু

টেস্ট-ওয়ানডের পর টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটেও অজন্তা মেন্ডিসের স্পিন-জাদু অব্যাহত! কানাডায় চার জাতি টুর্নামেন্ট দিয়েই তার টোয়েন্টি টোয়েন্টিতে অভিষেক। আর অভিষেক টুর্নামেন্টেই মেন্ডিসের ঘুর্ণি-রহস্যে প্রতিপক্ষ দিশেহারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

টরন্টো, ১৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্ট-ওয়ানডের পর টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটেও অজন্তা মেন্ডিসের স্পিন-জাদু অব্যাহত! কানাডায় চার জাতি টুর্নামেন্ট দিয়েই তার টোয়েন্টি টোয়েন্টিতে অভিষেক। আর অভিষেক টুর্নামেন্টেই মেন্ডিসের ঘুর্ণি-রহস্যে প্রতিপক্ষ দিশেহারা। সোমবার ফাইনালে এই স্পিন-বিস্ময়ের দুর্দান্ত বোলিংয়ের জন্যই পাকিস্তান ৭ উইকেটে ১৩২ রানের বেশি করতে পারেনি। টোয়েন্টি টোয়েন্টির দৃষ্টিকোণ থেকে সহজসাধ্য এই লক্ষ্যে পৌঁছাতে মোটেও সমস্যা হয়নি শ্রীলঙ্কানদের। ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ পেরিয়ে শিরোপা জিতে নিয়েছে তারা। টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে পাকিস্তান। ওপেনার সালমান বাট, টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের মোড় ঘোরানো মিসবাহ-উল হক এবং অধিনায়ক শোয়েব মালিক ছাড়া আর কেউ জ্বলে উঠতে পারেননি। ৪১ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৪ রান করা সালমান মেন্ডিসের শিকার। ১৯ বলে ১৯ রান করা শোয়েব মালিকও তা-ই। মিসবাহ অবশ্য আউট হননি। ২৫ বলে ২৩ রান করে অপরাজিত থেকে যান তিনি। ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে মেন্ডিসের উইকেট তিনটি। সব মিলিয়ে এই টুর্নামেন্টে তার শিকার ১১ উইকেট এবং সেগুলো ওভারপ্রতি মাত্র ৫ রান খরচায়। ১৩৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা পেয়েছে ঝড়ো সূচনা। মাত্র ৭ ওভারে দলকে ৬৩ রান এনে দিয়েছেন দুই ওপেনার সনাৎ জয়াসুরিয়া ও মাহেলা উদাওয়াত্তে। শহীদ আফ্রিদি উদাওয়াত্তেকে (১৯ বলে ২৫) শোয়েব আখতারের ক্যাচ বানিয়ে পাকিস্তানকে ব্রেক থ্রু এনে দেয়ার পর জয়াসুরিয়াও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩৪ বলে তিন বাউন্ডারি ও দুই ছক্কায় ৪০ রান করা 'মাতারা হারিকেন'কে বোল্ড করে দলে স্বস্তি ফিরিয়ে এনেছেন শোয়েব মালিক। শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও তার বলেই বোল্ড। এরপর জিহান মুবারক ও কৌশল্য বীরারতে