২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড

এক উইকেটে ৪৯ থেকে পাঁচ উইকেটে ৫৯। ১০ রানের মধ্যে চার উইকেট হারিয়েই আসলে শেষ হয়ে গেছে বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন। সেটা বুঝতে পেরেই হয়তো নাইম ইসলাম, মুশফিকুর রহিমরা ম্যাচের কথা ভুলে শুরু করে দিলেন আসন্ন টেস্ট সিরিজের জন্য ব্যাটিং প্র্যাকটিস!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 03:08 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

চট্টগ্রাম, ১৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক উইকেটে ৪৯ থেকে পাঁচ উইকেটে ৫৯। ১০ রানের মধ্যে চার উইকেট হারিয়েই আসলে শেষ হয়ে গেছে বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন। সেটা বুঝতে পেরেই হয়তো নাইম ইসলাম, মুশফিকুর রহিমরা ম্যাচের কথা ভুলে শুরু করে দিলেন আসন্ন টেস্ট সিরিজের জন্য ব্যাটিং প্র্যাকটিস! মঙ্গলবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের পরাজয়ের ব্যবধানটাও তাই হলো বড়ো