২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিক-ফাওয়াদের দৃঢ়তায় পাকিস্তানের নাটকীয় জয়

১৩৮ রান টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে তেমন কঠিন কোনো লক্ষ্য নয়। কিন্তু এই লক্ষ্যে ব্যাট করতে নেমে পরাজয়ের শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল পাকিস্তান। তবে অধিনায়ক শোয়েব মালিক ও ফাওয়াদ আলমের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং তাদের এনে দিয়েছে দারুণ নাটকীয় এক জয়। শনিবার কানাডার চার জাতি টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টে মাত্র ১ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

১২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৩৮ রান টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে তেমন কঠিন কোনো লক্ষ্য নয়। কিন্তু এই লক্ষ্যে ব্যাট করতে নেমে পরাজয়ের শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল পাকিস্তান। তবে অধিনায়ক শোয়েব মালিক ও ফাওয়াদ আলমের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং তাদের এনে দিয়েছে দারুণ নাটকীয় এক জয়। শনিবার কানাডার চার জাতি টোয়েন্টি টোয়েন্টি টুর্নামেন্টে মাত্র ১ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানের বেশি তুলতে না পারার সবচেয়ে বড় কারণ উমর গুলের দুর্দান্ত বোলিং। ৩ ওভারে মাত্র ১৩ রান খরচায় শ্রীলঙ্কার ৪ জন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের এই ডানহাতি পেসার। কানাডার সঙ্গে প্রথম ম্যাচে ভালো বল করলেও এই ম্যাচে তেমন সুবিধা করে উঠতে পারেননি শোয়েব আখতার। ১ উইকেট নিলেও ৪ ওভারে ৩১ রান দিয়েছেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'। ৩৯ রান করা জিহান মুবারক শ্রীলঙ্কার সর্বোচ্চ সংগ্রাহক। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান এসেছে চামারা কাপুগেদেরার ব্যাট থেকে। টোয়েন্টি টোয়েন্টিতে শনিবারই অভিষিক্ত কৌশল্য বীরারতে