২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাকগেইনের জায়গায় আসছেন হোয়াইট

ম্যাকগেইনের ইনজুরিতে কপাল খুলে গেল ক্যামেরুন হোয়াইটের। আগামী সপ্তাহ থেকে ভারতের বিপক্ষে শুরু টেস্ট সিরিজের জন্য এই অলরাউন্ডারকে ডেকেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2008, 05:02 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

দিল্লী, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ম্যাকগেইনের ইনজুরিতে কপাল খুলে গেল ক্যামেরুন হোয়াইটের। আগামী সপ্তাহ থেকে ভারতের বিপক্ষে শুরু টেস্ট সিরিজের জন্য এই অলরাউন্ডারকে ডেকেছে অস্ট্রেলিয়া। ৩৬ বয়সে এসে ব্রাইস ম্যাকগেইনের টেস্ট অভিষেক হওয়ার দারুন একটা সম্ভাবনা জেগেছিল। কিন্তু কাঁধে চোট পেয়ে গত শুক্রবার এই লেগ স্পিনারকে দেশে ফিরে যেতে হয়েছে। তার জায়গা পূরণ করতে ক্যামেরুন হোয়াইটকে উড়িয়ে আনা হচ্ছে বলে অস্ট্রেলিয়া দল আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তার একটা সুবিধা হচ্ছে লেগ স্পিনের পাশাপাশি ব্যাটের হাতও ভাল। গত মাসে অস্ট্রেলিয়া 'এ' দলের অধিনায়ক হয়ে ভারতে একটা সিরিজ জিতে ফিরেছেন। এই কীর্তিই হয়তো অস্ট্রেলিয়া দলে তার জায়গা করে দিয়েছে এবং সুযোগ করে দিয়েছে টেস্ট অভিষেকেরও। এর আগে অবশ্য তার ওয়ানডে অভিষেক হয়ে গেছে, ২৫ বছর বয়সী এই ভিক্টোরিয়ান অলরাউন্ডারের ক্যারিয়ারে আছে ২১ ওয়ানডে এবং দুটো টুয়েন্টি-টুয়েন্টি ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২১৫০ঘ.