ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-র ১০ বছরের নিষেধাজ্ঞা মাথায় নিয়েই আইসিএল-এ খেলতে গেলেন বাংলাদেশের ১৪ জন ক্রিকেটার। শনিবার সকাল সাড়ে ৯টায় হাবিবুল বাশারের নেতৃত্বে দিল্লীর উদ্দেশে রওনা হয়েছেন তারা। তবে অন্তত একজন, দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান আফতাব আহমেদ মুখ ফুটেই বলে গেলেন, "আমি আবার বাংলাদেশ দলে খেলতে চাই। কিন্তু কিভাবে খেলবো জানি না।"
আইসিসি'র অনুমোদনবিহীন টুর্নামেন্ট আইসিএল-এ খেলতে যাওয়ায় ক্রিকেটারদের জাতীয় দলে ফেরার সম্ভাবনা আপাতত নেই। এই ১৪ ক্রিকেটারকে 'বিদ্রোহী' হিসেবেও চিহ্নিত করা হচ্ছে। এ কারণে একরকম মন খারাপ করেই তাদের ভারতে যেতে হচ্ছে বলে জানিয়েছেন আইসিএলে ঢাকা ওয়ারিয়রস দলের অধিনায়ক হাবিবুল বাশার। বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক অকপটে স্বীকার করলেন, "সবকিছু মিলিয়ে গত কিছুদিন আমরা রীতিমতো কোনঠাসা অবস্থাতেই ছিলাম।"
এই ভিলেন বনে যাওয়া ক্রিকেটারদের অনেকের মুখেই স
bdnews24