ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এনামুল হক। রোববার আইসিসি এই টুর্নামেন্টের আম্পয়ার ও ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে।
আগামী ১৭ ফেব্র"য়ারি থেকে মালয়েশিয়ায় শুরু হচ্ছে যুব বিশ্বকাপ। এই টুর্নামেন্টের জন্য দশ টেস্ট খেলুড়ে দেশ ও ছয় সহযোগী সদস্য দেশের মোট ১৬ জন আম্পায়ারকে নির্বাচিত করেছে আইসিসি। তাতে অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেটার এনামুলকেও।
ম্যাচ রেফারিকে হিসেবে দায়িত্ব পেয়েছেন আইসিরি এলিট প্যানেলের জাভাগাল শ্রীনাথ, মাইক প্রোক্টর ও ক্রিস ব্রড।
এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, বারমুডা ও আয়ারল্যান্ডের গ্র"পে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২৪৫ঘ.
bdnews24