২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের বিশাল জয়

যুব বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রস্তুতির শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। তিনটি একদিনের ম্যাচ খেলতে ঢাকায় আসা নেপালের অনুর্ধ্ব-১৯ দলটি বৃহষ্পতিবার প্রথম দেখায় রীতিমতো উড়ে গেছে তাদের সামনে। নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে মোহাম্মদ মিথুন এবং নাদিমউদ্দিন মিন্টুর ব্যাটিং তোপে নেপাল হেরেছে ১১১ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2008, 12:45 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, ২৪ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- যুব বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রস্তুতির শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের। তিনটি একদিনের ম্যাচ খেলতে ঢাকায় আসা নেপালের অনুর্ধ্ব-১৯ দলটি বৃহষ্পতিবার প্রথম দেখায় রীতিমতো উড়ে গেছে তাদের সামনে। নারায়নগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে মোহাম্মদ মিথুন এবং নাদিমউদ্দিন মিন্টুর ব্যাটিং তোপে নেপাল হেরেছে ১১১ রানে। টস জিতে নেপালের যুব দলটি ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। এবং সোহরাওয়ার্দী শুভ'র দলের ব্যাটিংই ম্যাচের প্রথমার্ধেই ফল নির্ধারণ করে দেয়। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩০২ রানের পাহাড় গড়ে তারা। এর মধ্যে ২৬০ রানই এসেছে মিথুন ও মিন্টুর ব্যাট থেকে। মিথুন করেছেন ১৪২ রান। আর মিন্টু ১১৮। অনতিক্রম্য এই টার্গেট তাড়া করতে নামা নেপাল ৫০ ওভার ব্যাট করেছে ঠিকই। কিন্তু ৮ উইকেটে ১৯১ রানের বেশি তুলতে পারেনি। তাদের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছেন অনিল। আর পরশের ব্যাট থেকে এসেছে ৩৬ রান। বাংলাদেশের পক্ষে গোলাম কিবরিয়া, সৈকত আলী এবং ডলার মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৪০ঘ.