ঢাকা, ২২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্যারাস্যুট ওমেন্স ওপেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আনসার ও ভিডিপি ক্রিকেট একাডেমী। মঙ্গলবার তিন দলকে নিয়ে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে নিজেদের শেষ ম্যাচেও জয় পেয়েছে তারা। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীকে তারা হারিয়েছে ২১ রানে। বুধবার আবাহনী- ইস্পাহানী স্পোর্টিং ক্লাব ম্যাচের বিজয়ীর সঙ্গে ২৫ জানুয়ারি ফাইনালে দেখা হবে আনসার ও ভিডিপির।
টস হেরে ব্যাটিংয়ে নামা আনসার ও ভিডিপি নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেটে ১২৫ রান তোলে। সর্বোচ্চ ২৫ রান করেন পান্না ও আয়েশা। আবাহনীর শিরিন ৩১ রানে নেন ৩ উইকেট। জবাবে আবাহনী ৩৩.৫ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায়। ১২ রানে ৩ উইকেট নিয়ে আনসার ও ভিডিপির চামেলী পেয়েছেন প্লেয়ার অফ দি ম্যাচের পুরস্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪০ঘ.
bdnews24