২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডিলেড টেস্টে পরিবর্তন আসছে দু'দলেই

পার্থ টেস্ট জিতে সিরিজে ফিরেছে ভারত। একইসঙ্গে শ্রীলঙ্কাকে টপকে দখল করেছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান। অ্যাডিলেডে সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে অনিল কুম্বলের প্রশান্তির শেষ নেই। কিন্তু সে ম্যাচের জন্য অগাধ আত্মবিশ্বাসের পাশাপাশি মধুর বিড়ম্বনায়ও ভুগছেন ভারত অধিনায়ক। অ্যাডিলেড ওভালের ঐতিহ্য হচ্ছে এখানকার উইকেট স্পিন সহায়ক। সে কারণে হরভজন সিংয়ের দলে ফেরাটা অবশ্যম্ভাবী। সেেেত্র কাকে বাদ দেবেন এ নিয়েই চিন্তায় পড়ে গেছেন কুম্বলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

পার্থ, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পার্থ টেস্ট জিতে সিরিজে ফিরেছে ভারত। একইসঙ্গে শ্রীলঙ্কাকে টপকে দখল করেছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান। অ্যাডিলেডে সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে অনিল কুম্বলের প্রশান্তির শেষ নেই। কিন্তু সে ম্যাচের জন্য অগাধ আত্মবিশ্বাসের পাশাপাশি মধুর বিড়ম্বনায়ও ভুগছেন ভারত অধিনায়ক। অ্যাডিলেড ওভালের ঐতিহ্য হচ্ছে এখানকার উইকেট স্পিন সহায়ক। সে কারণে হরভজন সিংয়ের দলে ফেরাটা অবশ্যম্ভাবী। সেেেত্র কাকে বাদ দেবেন এ নিয়েই চিন্তায় পড়ে গেছেন কুম্বলে। অবশ্য এ ব্যাপারে ফাঁক রেখেই যা বলার বলেছেন কুম্বলে। রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, "সিদ্ধান্তটা অবশ্যই কঠিন, তবে আমাদের কন্ডিশন দেখে তা নিতে হবে। অ্যাডিলেডের উইকেট দেখার আগে আমি আগ বাড়িয়ে কিছু ভাবতে চাই না।" হরভজন দলে ফিরলে কোপটা কার ওপর পড়বে, এনিয়েই যত জল্পনা। ইরফান পাঠান সিরিজে তার প্রথম ম্যাচ খেলেছেন পার্থে। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স তাকে এনে দিয়েছে ম্যাচ সেরার সম্মাননা। অন্য দুই সিমারও কম যাননি। রুদ্র প্রতাপ সিং ৬ উইকেট নিয়েছেন, ইশান্ত শর্মা তিন উইকেট পেলেও রিকি পন্টিংয়ের সঙ্গে তার দ্বৈরথটা ছিলো ম্যাচের অন্যতম আকর্ষণীয় অঙ্ক। এদিকে অস্ট্রেলিয়া এতসব ভাবাভাবিতে যাচ্ছে না। চার পেসার খেলানো ভুল হয়েছে বলে অবশেষে স্বীকার করেছেন রিকি পন্টিং। ক্রিস রজার্সকে আপাতত তার অভিষেক টেস্ট নিয়েই সন্তুষ্ঠ থাকতে হচ্ছে। দলে ফিরছেন ম্যাথু হেইডেন। ইনজুরি থেকে এই ওপেনার দ্রুত সেরে উঠেছেন বলে জানিয়েছেন পন্টিং। সেইসঙ্গে বাদ পড়ছেন পার্থে কোনো উইকেট না পাওয়া ফাস্ট বোলার শন টেইট। অ্যাডিলেডে ফিরছেন স্পিনার ব্র্যাড হগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/২০১৫ঘ.