২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ক্রিকেটে ইস্পাহানীর ২৭৭ রানের জয়

ব্যাটিংয়ে সাফল্যের চূড়া ছোঁয়া এবং চরম ব্যর্থতার নিদর্শন দেখা গেল একই ম্যাচে। প্যারাস্যুট উইমেন্স ওপেন ক্রিকেট টুর্নামেন্টে শনিবার ইস্পাহানী স্পোর্টিং ক্লাব নির্ধারিত ৩৫ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে গড়েছে ৩১৪ রানের পাহাড়। জবাবে নড়াইল ডিস্ট্রিক্ট উইমেন্স ক্লাব ২৪.৪ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ৩৭ রানে। ইস্পাহানী পায় ২৭৭ রানের বিশাল জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 01:34 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

ঢাকা, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ব্যাটিংয়ে সাফল্যের চূড়া ছোঁয়া এবং চরম ব্যর্থতার নিদর্শন দেখা গেল একই ম্যাচে। প্যারাস্যুট উইমেন্স ওপেন ক্রিকেট টুর্নামেন্টে শনিবার ইস্পাহানী স্পোর্টিং ক্লাব নির্ধারিত ৩৫ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে গড়েছে ৩১৪ রানের পাহাড়। জবাবে নড়াইল ডিস্ট্রিক্ট উইমেন্স ক্লাব ২৪.৪ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ৩৭ রানে। ইস্পাহানী পায় ২৭৭ রানের বিশাল জয়। এদিনের অন্য তিনটি ম্যাচে খুলনা উইমেন্স ক্রিকেট একাডেমী (১৫১) ২০ রানে চুয়াডাঙ্গা উইমেন্স একাদশকে (১৩১/৬), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (২০৫/৪) ৬৯ রানে তেঁতুলিয়া উইমেন্স ক্রিকেট টিমকে (১৩৬) এবং আবাহনী লিমিটেড (১০৯) ১১ রানে ডিজিটাল ভিশন উইমেন্স ক্রিকেটকে (৯৮) হারিয়েছে। ইস্পাহানী রান বন্যা বইয়ে দিলেও তাদের কেউ সেঞ্চুরি করতে পারেননি। খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তাদের ওপেনার শুকতারা রহমান অল্পের জন্য সেঞ্চুরি পাননি। ৯১ রান করে আউট হয়ে যান তিনি। রুমানা ৬১ রানে অপরাজিত ছিলেন। ৯১ রানের ইনিংসের জন্য প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছেন শুকতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৯২৬ঘ.