ঢাকা, ১৮ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- "ধর্ম মানাটা ক্রিকেট খেলার চেয়ে অনেক সহজ। পিএইচডি ডিগ্রি নেওয়ার মতো কঠিন কাজ নয় মোটেও"- নিশ্চয়ই আঁচ করতে পারছেন ধর্মভীরু বক্তার সঙ্গে ক্রিকেটের যোগসূত্র আছে। 'আছে' না বলে 'ছিল' বলাই বোধহয় ভালো। কারণ ক্রিকেটার সাঈদ আনোয়ার এখন পুরোদস্তুর একজন ধর্মপ্রচারক। ইসলাম ধর্মের একনিষ্ঠ এই পূজারী গত বুধবার বাংলাদেশে এসেছেন। ২৫ জানুয়ারি শুরু তাবলিগ জামাতের সর্ববৃহৎ জমায়েত বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ইনিংসের মালিক বৃহষ্পতিবার ছিলেন নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সহ-সভাপতি কুতুবউদ্দিন আকছিরের বাসায়। সেখানেই অনুরাগীদের ইসলাম ধর্ম পালন নিয়ে ওই কথাগুলো বলেছেন। আর আকছিরের সঙ্গে একান্ত আলাপে জানিয়েছেন, বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসছেন পাকিস্তানের আরো দুই গ্রেট ব্যাটসম্যান ইনজামাম-উল হক এবং মোহাম্মদ ইউসুফও।
ক্রিকেটের সূত্রেই সাঈদ আনোয়ারের সঙ্গে আকছিরের পরিচয়। বহুদিন আগে পাকিস্তানে তাদের দুজনের শেষ দেখা হয়। সেসময় দিয়ে আসা ভিজিটিং কার্ডটি যতে
bdnews24