২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্থ টেস্টের অস্ট্রেলিয়া দলে রজার্স

স্বপ্নপূরণের অনেকখানি কাছে চলে এসেছেন ক্রিস রজার্স। স্বপ্নটা অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার। ম্যাথু হেইডেনের ইনজুরির কারণে পার্থ টেস্টের দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাঁহাতি এই ওপেনার। রোববার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে এ কথা। তবে হেইডেন এখনও হাল ছাড়েননি। রোববারও অনুশীলন করেছেন দলের সঙ্গে। হেইডেন ফিটনেস টেস্ট না উতরালে তবেই সুযোগ পাবেন রজার্স। এবং সেটা আবার নিজেরই মাঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 11:42 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

পার্থ, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্বপ্নপূরণের অনেকখানি কাছে চলে এসেছেন ক্রিস রজার্স। স্বপ্নটা অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলার। ম্যাথু হেইডেনের ইনজুরির কারণে পার্থ টেস্টের দলে অন্তর্ভুক্ত হয়েছেন বাঁহাতি এই ওপেনার। রোববার এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে এ কথা। তবে হেইডেন এখনও হাল ছাড়েননি। রোববারও অনুশীলন করেছেন দলের সঙ্গে। হেইডেন ফিটনেস টেস্ট না উতরালে তবেই সুযোগ পাবেন রজার্স। এবং সেটা আবার নিজেরই মাঠে। ২০০০ সালের মার্চ থেকে হেইডেন কোনো টেস্ট মিস করেননি। সিডনি পর্যন্ত খেলেছেন টানা ৮৬টি টেস্ট, যা তাকে নিয়ে গেছে ফিট ক্রিকেটারদের তালিকায় ৭ নম্বরে। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তার পার্থ টেস্টে খেলা আশঙ্কার সামনে। অস্ট্রেলিয়া দলের ফিজিও আলেক্স কনটুরিস অবশ্য জানিয়েছেন হেইডেন দ্রুত উন্নতি করছেন এবং পার্থে তার খেলার সম্ভাবনাও আছে। সিডনি টেস্টে জাদুকরী স্পেলে ম্যাচ জেতানো মাইকেল ক্লার্কের ধারণা পা কেটে ফেলা ছাড়া হেইডেনকে দল থেকে বাইরে রাখার কোনো সম্ভাবনা নেই! রজার্সের সম্ভাব্য অভিষেক সম্পর্কে সন্দেহ প্রকাশ করে তিনি বলেছেন, "হেইডেন যেরকম শৃংখলাপরায়ণ আর আলেক্স যেভাবে খাটছে তাতে ম্যাচে হেইডেনের খেলার সম্ভাবনাই বেশি।" অবশ্য যোগ্যতা দিয়েই দলে ডাক পেয়েছেন রজার্স। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় খেলা এই বাঁহাতি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৮ হাজারের বেশি রান করেছেন। গত মৌসুমে ৭০.৭০ গড়ে ১ হাজার ২০২ রান করে জিতেছিলেন 'স্টেট প্লেয়ার অব দ্য ইয়ার'-এর সম্মান। ভারতের বিপক্ষে এসিটি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে ৬০ রান করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন আবারও। অস্ট্রেলিয়ান নির্বাচকরা শুধু একটা ব্যাপারেই সংশয়ে। রজার্স খেললে একদমই নবীন একটি ওপেনিং জুটিকে ঠেলে দেওয়া হবে ভারতের বিপক্ষে। আরেক ওপেনার ফিল জ্যাকসও বেশিদিন হয়নি জাতীয় দলে জায়গা পেয়েছেন। আগামী ১৬ জানুয়ারি থেকে পার্থে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। অস্ট্রেলিয়া তাদের একাদশ ঘোষণা করবে মঙ্গলবার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৭৩০ঘ.