২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইনিংস হারের হাতছানিতে বাংলাদেশ

"ডানেডিনের চেয়েও বড় ব্যবধানে জিততে চাই"- ওয়েলিংটন টেস্ট শুরুর আগে দেওয়া এই ঘোষণাটা বাস্তবায়ন প্রায় করেই ফেলেছে নিউজিল্যান্ড। এক্ষেত্রে তাদের দিকে প্রথমে সহযোগিতার হাত প্রসারিত করেছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা! এরপর আবার ব্যাটসম্যানদের প্রথম ইনিংসের ব্যর্থতার পুনরাবৃত্তি। রোববার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে পাঁচ পাঁচটি ক্যাচ ফেলে কিউইদের প্রথম ইনিংসকে ৩৯৩ রানে পৌছতে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 03:55 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ওয়েলিংটন, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- "ডানেডিনের চেয়েও বড় ব্যবধানে জিততে চাই"- ওয়েলিংটন টেস্ট শুরুর আগে দেওয়া এই ঘোষণাটা বাস্তবায়ন প্রায় করেই ফেলেছে নিউজিল্যান্ড। এক্ষেত্রে তাদের দিকে প্রথমে সহযোগিতার হাত প্রসারিত করেছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা! এরপর আবার ব্যাটসম্যানদের প্রথম ইনিংসের ব্যর্থতার পুনরাবৃত্তি। রোববার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে পাঁচ পাঁচটি ক্যাচ ফেলে কিউইদের প্রথম ইনিংসকে ৩৯৩ রানে পৌছতে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করেছে টাইগাররা। ২৫০ রানে পিছিয়ে থেকে শুরু করার পর তারা এখনো ১৯৯ রান পেছনে। ইনিংস ব্যবধানে জয় নিউজিল্যান্ডের জন্য এখন কেবলই সময়ের ব্যাপার। তৃতীয় দিন চারটা উইকেট তুলে নিলেই চলবে তাদের। কারণ ম্যাথু সিনক্লেয়ারের ক্যাচ ধরতে গিয়ে হাতের বুড়ো আঙ্গুল ভেঙ্গে ফেলা তামিম ইকবাল আর ব্যাটিংয়ে নামতে পারছেন না। ডানেডিনে নিউজিল্যান্ড জিতেছিল ৯ উইকেটে। দ্বিতীয় দিনের সকাল থেকেই ব্যাটসম্যানদের রোগ ফিল্ডারদের মাঝেও সংক্রমিত হতে দেখেছে ওয়েলিংটন টেস্ট! আগেরদিন ব্যাটসম্যানদের উইকেটে আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছিল মাত্র ১৪৩ রানে। আর দ্বিতীয় দিনের সকাল থেকে ফিল্ডারদের ক্যাচ ফেলার প্রদর্শনীতে কেবলই বাড়বাড়ন্ত হয়েছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। সুবাদে কিউইদের ইনিংস প্রায় চারশো ছোঁয়া। ক্যাচ ফেলার মহড়া না চললে তাদের লিড ঠিক ২৫০ রানের না হয়ে আরো অনেক কম হয়। অনেক কম হলেও লাভ কতোটা হতো, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলে দিয়েছেন ব্যাটসম্যানরা। ডানেডিনে দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের রেকর্ড ওপেনিং পার্টনারশিপ গড়া তামিম এবার জুনায়েদ সিদ্দিকীর সঙ্গী হতে পারেননি। তার ইনজুরিতে নিজের পুরনো পজিশন ফিরে পাওয়া শাহরিয়ার নাফীসের আগেই ফিরে যান জুনায়েদ (২)। কাইল মিলসের লেগ সাইড দিয়ে বেরিয়ে যেতে থাকা বলে পুল করতে গিয়ে উইকেটকিপার ব্রেন্ডন ম্যাককুলামকে ক্যাচ দেন তিনি। এরপর দলকে ১৪ রানে রেখে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান নাফীসও (১২)। ফুটওয়ার্কের ঘাটতিতে স্লিপে ক্যাচ দিয়েছেন মোহাম্মদ আশরাফুল (১), আফতাব আহমেদ (৫) ও মুশফিকুর রহিমরাও (০)। এভাবে উইকেট হারাতে থাকায় এক পর্যায়ে দ্বিতীয় দিনেই খেলা শেষ হওয়ার সম্ভাবনাও জেগেছিল। ৪৫ রানে পঞ্চম উইকেট খোয়ানোর পর সাকিব আল হাসানকে (৪*) নিয়ে দিনের শেষ ৩ ওভার নির্বিঘে