২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাথন মিটিংয়ের পরও অনিশ্চয়তায় ক্রিকেট লিগের ভাগ্য

ঢাকার প্রিমিয়ার ও প্রথম বিভাগের ক্লাবগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৃহষ্পতিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীর সভা থেকেই সমাধান বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছিল। অবশ্য যাদের কারণে ঢাকার লিগ নিয়ে অনিশ্চয়তা, সেই ব্রাদার্স ক্লাবের কেউই সভায় আসেননি। তাদের অনুপস্থিতিতে অচলাবস্থা নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। এর মধ্যে একটা হচ্ছে ব্রাদার্সকে রিট প্রত্যাহার করতে বলা। দুই বড় দল আবাহনী ও মোহামেডান এই বার্তা ব্রাদার্স শিবিরে পৌছে দেওয়ার দায়িত্বও নিয়েছে। বিসিবি সভাপতিও জানিয়ে দিয়েছেন, রিট প্রত্যাহার না করা পর্যন্ত ব্রাদার্সের সঙ্গে কোনো আলোচনা নয়। তবে এই সভার পরও চলতি মৌসুমে ঢাকার প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিতই রয়ে গেছে। সেই সঙ্গে লিগ খেলে জীবিকা নির্বাহ করা শত শত ক্রিকেটারের ভাগ্যও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ঢাকা, ১০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ঢাকার প্রিমিয়ার ও প্রথম বিভাগের ক্লাবগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৃহষ্পতিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালীর সভা থেকেই সমাধান বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছিল। অবশ্য যাদের কারণে ঢাকার লিগ নিয়ে অনিশ্চয়তা, সেই ব্রাদার্স ক্লাবের কেউই সভায় আসেননি। তাদের অনুপস্থিতিতে অচলাবস্থা নিরসনের উপায় নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। এর মধ্যে একটা হচ্ছে ব্রাদার্সকে রিট প্রত্যাহার করতে বলা। দুই বড় দল আবাহনী ও মোহামেডান এই বার্তা ব্রাদার্স শিবিরে পৌছে দেওয়ার দায়িত্বও নিয়েছে। বিসিবি সভাপতিও জানিয়ে দিয়েছেন, রিট প্রত্যাহার না করা পর্যন্ত ব্রাদার্সের সঙ্গে কোনো আলোচনা নয়। তবে এই সভার পরও চলতি মৌসুমে ঢাকার প্রিমিয়ার ও প্রথম বিভাগ ক্রিকেট লিগের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিতই রয়ে গেছে। সেই সঙ্গে লিগ খেলে জীবিকা নির্বাহ করা শত শত ক্রিকেটারের ভাগ্যও। হোটেল শেরাটনের বলরুমে বিকেল চারটায় শুরু হওয়া সভা শেষপর্যন্ত ম্যারাথনই হয়ে গেল। সন্ধ্যা সোয়া সাতটায় সভা থেকে বেরিয়ে বিসিবি সভাপতি শুরুতেই মূল প্রসঙ্গে গেলেন না, "বাংলাদেশের ক্রিকেটে যাদের অবদান অনেক, সেই ক্লাবগুলোর সঙ্গে বসেছিলাম। আমরা চাই আমাদের পরিকল্পনায় তাদের মতামতের প্রতিফলন থাকুক। এজন্যই তাদের সঙ্গে বসা।" কিন্তু বিসিবির আমন্ত্রণে ব্রাদার্সের সাড়া না দেওয়া এবং তাতে লিগ আরো অনিশ্চিত হয়ে যাওয়ার প্রসঙ্গ তোলা হলে তিনি বলেন, "আমরা তো তাদের আমন্ত্রণ জানিয়েইছিলাম। তারা না আসলে কী করা যাবে!" রিট প্রত্যাহার না করা পর্যন্ত আপস-রফার কোনো উপায়ও তিনি দেখছেন না, "দেখুন আইনী জটিলতা নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয়। বিষয়টা আদালতে উঠে যাওয়ার পর আপসের কোনো উপায় আসলে থাকে না। আমাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানোর পর তো আর আলোচনায় বসা যায় না।" ঢাকার লিগকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার জন্য তিনি ব্রাদার্সের সমালোচনাও করেন এভাবে, "রেলিগেশন লিগ করার আগে আমরা বলেছিলাম সময় চাইলে দেওয়া হবে। খেলোয়াড় ও টাকা-পয়সার সমস্যা হলে সমাধান করা হবে সেগুলোরও। তারপরও তারা মাঠে খেলতে আসেনি। এরপরও বলেছিলাম, আলোচনার জন্য আমি প্রয়োজনে আপনাদের ক্লাবেও যাব। কিন্তু তারা হুট করে লিগ্যাল নোটিশ পাঠিয়ে দিল। কোর্ট-কাচারিতে যাওয়া খেলাধুলার জন্য ভালো নয় মোটেও।" এই অবস্থায় করণীয় সম্পর্কে জানতে চাওয়া হলে মেজর জেনারেল সিনা ইবনে জামালী বলেন, "হয় আমরা কোর্টের রায় নিয়ে লিগ আয়োজন করবো। নয়তো রিট প্রত্যাহার করিয়ে নেওয়ার মাধ্যমেও করা যেতে পারে। রিট প্রত্যাহারের ব্যাপারে দুই শীর্ষ ক্লাব চেষ্টা করবে।" আবাহনী ক্লাবের প্রতিনিধি কাজী নাবিল আহমেদও জানালেন সেকথাই, "এই সভায় উপস্থিত সব ক্লাব প্রতিনিধিরাই খেলার ব্যাপারে নিজেদের সম্মতির কথা জানিয়েছেন। এখন ব্রাদার্সের কাছে আমরা এবং মোহামেডান রিট প্রত্যাহারের অনুরোধ নিয়ে যাব।" ব্রাদার্স অনুরোধ রাখলে ভালো কথা। আর না রাখলে বিসিবি আইনগতভাবেই এর মোকাবিলা করবে। তাতে প্রিমিয়ার ও প্রথম বিভাগ লিগ ফেঁসে গেলেও ক্রিকেটারদের জন্য বিসিবির বিকল্প ভাবনা আছে বলে জানালেন সভাপতি, "এখনই সবকিছু বলতে পারছি না কারণ সবই এখনো পরিকল্পনার পর্যায়ে আছে। তবে লিগ একান্তই আয়োজন করা না গেলে আমরা কয়েকটা টুর্নামেন্ট করবো।" আর বিসিবিকে শেষপর্যন্ত ব্রাদার্সের সঙ্গে আইনগত লড়াইয়ের নিষ্পত্তির অপেক্ষায় থাকতে হলে মধ্যবর্তী সময়ে কর্পোরেট লিগ শুরুর কথা জানালেন বিসিবি সদস্য শফিকুর রহমান মুন্না। কিন্তু সেখানে প্রিমিয়ার ও প্রথম বিভাগের সব ক্রিকেটারকে জায়গা দেওয়া সম্ভব হবে না। আবার বিকল্প টুর্নামেন্ট করা হলে ক্রিকেটাররা লিগের মতোই পারিশ্রমিক পাবেন কিনা, তা নিয়েও প্রশ্ন থাকছে। এ প্রশ্নে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান গাজী আশরাফ লিপুর জবাব সংশয়টা রেখেই দিল, "আমার মনে হয় যারা টাকাটা দেবেন, সেই ক্লাব কর্মকর্তারাই এ প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন। তবে আমার মনে হয় বিকল্প টুর্নামেন্টে ক্রিকেটারদের পুরো ক্ষতিপূরণ হবে না।" বৃহষ্পতিবারের সভা থেকে তাই আসলেই ক্রিকেটারদের জন্য কোনো আশার আলো নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩৫ঘ.