২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েব-আসিফের ঘটনায় স্বাক্ষীদের তালিকা করছে পিসিবি

শিগগিরই তার ভাগ্য জেনে যাবেন শোয়েব আখতার। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে সতীর্থ মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে পেটানোর অপরাধে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের এই ফাস্ট বোলারকে। আর বিশ্বকাপ শেষে তার বিরুদ্ধে শুনানী হবে বলে ঘোষণা দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। শুক্রবার লাহোরে এক সভায় বসেছিল পিসিবির ডিসিপ্লিনারি কমিটি। শৃংখলা ভাঙার দায়ে শোয়েবের বিরুদ্ধে শুনানী শুরু করতে যাচ্ছেন তারা। শনিবার আরেকটি সভায় ঠিক করা হবে ঘটনার স্বাক্ষী হিসেবে কাকে ডাকবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 11:17 AM

Updated : 26 Apr 2022, 02:48 PM

লাহোর, ২৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)