২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টির সাফল্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাজে লাগাতে চায় পাকিস্তান

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল তারা। এতটাই যে করাচিতে খেলার ব্যাপারে তীব্র আপত্তি ছিল দক্ষিণ আফ্রিকার। আর তাই তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার। বুধবার করাচি পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তার বেস্টনীতে ঢুকিয়ে দেয়া হয় গ্রায়েম স্মিথের দলকে। বিমাবন্দর থেকে তাদের সরাসরি নিয়ে যাওয়া হয় হোটেলে, সেখানেও আছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। বৃহস্পতিবার করাচিতে প্যাট্রনস একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচ দিয়ে সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ ১১ বছর পর করাচিতে এই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে তারা। এর আগে ২০০৩ সালে খেলার কথা থাকলেও নিরাপত্তাহীনতার অজুহাতে খেলেনি দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 02:17 PM

Updated : 26 Apr 2022, 02:47 PM

করাচি, ২৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)