২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

২২ বছর আগে মিনি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে সহজেই ৮ উইকেটে হারিয়েছিল ভারত। প্রথম টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই কিন্তু একপেশে হয়নি। শনিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ভারত ৫ রানে হারিয়েছে পাকিস্তানকে। টস জিতে ব্যাট করতে নেমে গৌতম গম্ভীরের ৭৫ রানের এক কার্যকর ইনিংসের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান করে ভারত। জবাব দিতে নেমে ইরফান পাঠান ও আরপি সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে ৩ বল বাকি থাকতেই ১৫২ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 01:11 PM

Updated : 26 Apr 2022, 02:47 PM

জোহানেসবার্গ, ২৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)