২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াইটা যুবরাজ আর মিসবাহরও

ক্রিকেটে পুর্বানুমান খাটে না। বিশ্বকাপ শুরুর আগে দলগুলো সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছিল, তাও শেষতক সত্যি হয়নি। সত্যি হলে সোমবার টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান থাকার কথা নয়। এবং এ দুটো দলের সামর্থ্য সম্পর্কেও বর্ণনায় ভুল ছিল। ঘরানাটা টুয়েন্টি টুয়েন্টি বলেই লড়াইটা চার-ছক্কারও। সেই মারমুখীতার বিচারে অবধারিতভাবেই দুদলের সেরা দুটো নাম হওয়ার কথা বীরেন্দর শেবাগ ও শহীদ আফ্রিদি। এবং তারা তা নন। ম্যাচ শুরুর আগে মহেন্দ্র সিং ধোনি এবং শোয়েব মালিকের ক্যাপ্টেনস লগ বুকে সবার উপরের দুটো নাম হচ্ছে মিসবাহ-উল হক ও যুবরাজ সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 04:07 PM

Updated : 26 Apr 2022, 02:46 PM

জোহানেসবার্গ, ২৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)