ঢাকা, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- সুপার এইট পর্বে একটা ম্যাচেও জেতা যায়নি। তবে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্থির করা লক্ষ্যে ঠিকই পৌছেছে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের মতো এবারো দ্বিতীয় রাউন্ডে খেলার কথা বলে গিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। ১৩ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজকে ২০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়ে সুপার এইটে পৌছেও টাইগাররা। সেই লক্ষ্য পূরণের স্বস্তি নিয়েই রোববার রাতে দেশে ফিরছেন ক্রিকেটাররা। রাত ৭টা ৫৫ মিনিটে এমিরেটসের ফ্লাইটে ঢাকায় পৌছাবেন তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/২১২২ঘ.
bdnews24