কেপ টাউন, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরিসংখ্যান সবসময় সত্যিটা বলে এমন নয়। তারপরও এবারের টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে টস জিতলেই অর্ধেক ম্যাচ জেতা হয়ে যায়। শনিবার কেপ টাউনে পাকিস্তানের বিপক্ষে প্রথম সেমিফাইনালে সেই প্রাথমিক জয়টা পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিংয়ের।
পাকিস্তান দলে খেলছেন : মোহাম্মদ হাফিজ, ইমরান নাজির, ইউনিস খান, শোয়েব মালিক, ফাহাদ আলম, মিসবাহ উল হক, কামরান আকমল, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, উমর গুল, মোহাম্মদ আসিফ
নিউজিল্যান্ড দলে খেলছেন : ল্যু ভিনসেন্ট, ব্র্যান্ডন ম্যাককুলাম, পিটার ফুলটন. রস টেলর, জেকব ওরাম, স্কট স্টাইরিস, ক্রেইগ ম্যাকমিলান, ড্যানিয়েল ভেট্টরি, জিতান প্যাটেল, মার্ক গিলেস্পি, শেন বন্ড।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭০০ঘ.
bdnews24