২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ইনজুরিতে ফ্লিনটফ

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরেছিলেন। কিন্তু সেই সিরিজের শেষ ওয়ানডেতেই অ্যান্ড্রু ফ্লিনটফকে খোঁড়াতে দেখা গিয়েছিল। তারপরও ঝুঁকি নিয়েই তাকে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে খেলিয়েছে ইংল্যান্ড। পরিনামটা ভালো হয়নি এই অলরাউন্ডারের জন্য। বুধবার ভারতের বিপক্ষে ম্যাচে আবারও সেই ইনজুরিতে পড়েছেন। আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 11:34 AM

Updated : 26 Apr 2022, 02:46 PM

ডারবান, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)