আচমকা মাঠে নেমেই বাজিমাত করে দিল ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)! আর তাদের এই সাফল্যের ভিতটা গড়ে দিয়েছেন শেন ওয়ার্ন। বিদ্রোহী ভারতীয় ক্রিকেট লিগের (আইসিএল) লোভনীয় অঙ্কের হাতছানি এড়িয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদিত এই টুয়েন্টি টুয়েন্টি ঘরানার টুর্নামেন্টে খেলতে রাজি হয়েছেন তিনি। এবং সেটা তূলনামূলক অনেক কম পারিশ্রমিকে। অস্ট্রেলিয়ান পত্রিকা 'সিডনি মর্নিং হেরাল্ড' এক প্রতিবেদনে জানিয়েছে ৬০ হাজার ডলারে আইপিএল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ান এই লেগ স্পিনিং গ্রেট। আইসিএল তাকে আরো বেশি দেওয়ার প্রস্তাব দিয়েছিল।