ঢাকা, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- দক্ষিণ আফ্রিকাকে চাইলেই হারাতে পারে বাংলাদেশ। এটা কোনো ব্যাপারই না। সোজা বাংলায় যাকে বলে ডাল-ভাত ব্যাপার!
বিশ্বকাপ ক্রিকেট যদি ভেসে আসে স্মৃতিতে, যদি সব ছাপিয়ে গায়ানার আশরাফুল দাঁড়িয়ে যান ব্যাট হাতে তাহলে এটা ডাল-ভাত ব্যাপারই। এবং প্রভাবক হয়ে দক্ষিণ আফ্রিকাবিরোধী আশাবাদের বৃত্তটা বড় করে দিচ্ছে আরও একগুচ্ছ বিষয়। যেমন ওয়েস্ট ইন্ডিজকে কোথাও হারানো যায় না. অথচ টুয়েন্টি টুয়েন্টিতে সহজে হারানো গেছে। কাজেই যাদের ওয়ানডেতে সর্বশেষ মুখোমুখিতে হারানো গেছে তাদের হারাতে দোষ কী! আশরাফুল পঞ্চাশ ওভারের ম্যাচে ওদের খুন করেছেন এবং আমরা দেখছি ২০ ওভারের আশরাফুল ৫০ ওভারের আশরাফুলের চেয়ে আরও ধারালো। আরও বিস্ফোরক। আরও প্রলয়ংকরী। কাজেই যোগ-বিয়োগে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হতে যাওয়া ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো তো ডাল-ভাত ব্যাপারই।
এটা ঠিক যে বাংলাদেশ কোনো একটা ম্যাচ জেতার পরের বিশ্লেষণে যুক্তির আগে থাকে আবেগ। নিরপেক্ষতা ম্লান হয়ে যায় হঠাৎ বেড়ে যাওয়া উচ্চাশায়। কিন্তু এটাও তো ঠিক যে অতীত এবং নিকট অতীত মিলেই তৈরি হয় সম্ভাবনার ভীত। সেখানে সবকিছুই তো বাংলাদেশের পক্ষে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে শেষ ম্যাচটা আশরাফুল এবং বাংলাদেশের। টুয়েন্টি-টুয়েন্টির শেষ ম্যাচটাও আশরাফুল এবং বাংলাদেশের। তাহলে!
বাংলাদেশের ক্রিকেটাঙ্গনের কাছে এটা কোনো নতুন খবর নয় যে আশরাফুল পরিসংখ্যানমনস্ক। নিজের রান-গড় সব ঠোটস্থ, অন্যদের ক্ষেত্রেও প্রায় তাই। কাজেই এসব ভাবনা আমাদের মাথায় আসবে আর আশরাফুলের মাথায় আসবে না এটা হয় না। কিন্তু অধিনায়ক তিনি। মনের কথাটা মুখে সবসময় না আনাটা অধিনায়কীয় শিষ্টাচারের অংশ; পাছে দম্ভ প্রকাশ হয়ে পড়ে। তাই আশরাফুল মুখে সেসব আনছেন না, কিন্তু মনের কথাটা ঠিকই জানা যাচ্ছে পরোক্ষে। কী আত্মবিশ্বাসে তিনি বলছেন,''আমরা যে কাউকে এখন হারাতে পারি। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচটা খেলতে নামব বিশ্বকাপ জয়ের স্মৃতি মাথায় নিয়ে এবং আমার স্থির বিশ্বাস আমরা আবার তাদের হারাতে।'' কথা বাস্তব হওয়ার প্রধানতম পূর্বশর্ত কিন্তু ওটাই। আশরাফুলের ব্যাটকে তরবারি হতে পারে। আর কিছু সহায়কও লাগবে। আফতাবের মতো কেউ একজনের সিনেমার সহ-নায়কের মতো নীরবে-নিভৃতে সঙ্গ দিয়ে যাওয়া। লাগবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মতো বোলারদের মিতব্যয়ীতাও। আর লাগবে আশরাফুলের সংযমও।
আশরাফুল আর সংযম মানেই স্ট্রোকের ব্যাপারটা বোঝায় সাধারণত, কিন্তু এখানে সংযম বলতে তার বোলিং সত্বার সীমিত ব্যবহারের প্রসঙ্গ। শেষপর্যন্ত এক হাতে ম্যাচ জিতিয়েছেন বলে শাপ-মোচন হয়ে গেছে, নইলে ম্যাচ শেষ হওয়ার আগ পর্যন্ত কাঠগড়াটা তো তার জন্যই বরাদ্দ ছিল। মাঝ বিরতিতে কটূক্তিও বর্ষিত হয়েছে অমিতব্যয়ী বোলিংয়ের জন্য। টুয়েন্টি-টুয়েন্টি এমনই খেলা যে এখানে ৩০-৩৫ রান হওয়াটাও মামুলী ব্যাপার, কিন্তু আশরাফুলের ওভারে হয়েছে বলে প্রশ্ন। তিনি তো দলের সৌখিন বোলার, তাকে কেন ১৭ ও ১৯ তম ওভার বল করতে হবে! মাশরাফি হাতে থাকার পরও! প্রথম ২ ওভারে তিনি ২০ রান দিয়েছিলেন বলে! টুয়েন্টি-টুয়েন্টিতে ওভার প্রতি ১০ রান যে কোনো বিষয় নয় সেটা আশরাফুল বুঝবেন না! ১৭তম ওভারে ২০ রান দেয়ার পরও ১৯তম ওভার করতে আসা কারো কারো কাছে অধিনায়কত্ব ক্ষমতার অপপ্রয়োগই। ছাইয়ের ভেতর থেকেও রত
bdnews24