২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুয়েন্টি টুয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো শ্রীলঙ্কা

জয়াসুরিয়া-জয়াবর্ধনে তো বটেই, শেষ দিকে জ্বলে উঠেছেন জিহান মুবারক। আর এই তিন জনের ব্যাটের তান্ডবে ভেঙ্গে গেছে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। শুক্রবার কেনিয়ার বিপক্ষে ৬ উইকেটে ২৬০ রান করে শ্রীলঙ্কা পেছনে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। জয়াসুরিয়ার ৪৪ বলে ৮৮, জয়াবর্ধনের ২৭ বলে ৬৫ ও মুবারকের ১৩ বলে অপরাজিত ৪৬ রানের ঝড়ে আক্ষরিক অর্থেই উড়ে গেছেন কেনিয়ান বোলাররা। জবাবে ৫ ওভারে ২ উইকেটে ৩৩ রান করেছে কেনিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 09:05 AM

Updated : 26 Apr 2022, 02:45 PM

জোহানেসবার্গ, ১৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট)