ওয়ানডের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন আগেই। এবার ওয়ানডে থেকেও অবসর নিলেন স্টিভেন ফ্লেমিং। টেস্ট অধিনায়কত্ব করে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট এক ঘোষণায় ওয়ানডের মতো টেস্টের নেতৃত্বও সঁপেছে ড্যানিয়েল ভেট্টরির হাতে। নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী জাস্টিন ভন বুধবার এক বিবৃতিতে বলেছেন, "নির্বাচকরা ভবিষ্যতের কথা ভাবছেন, আর সেজন্যই ওয়ানডের মতো টেস্টের নেতৃত্বে ভেট্টরিকেই বিবেচনা করেছেন তারা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
12 Sep 2007, 08:04 AM
Updated :
26 Apr 2022, 02:44 PM
ওয়েলিংটন, ১২ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)