২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সিরিজ জয়

৫ বছর আগে এই লর্ডসেই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ৩২৫ রান তাড়া করে এক অবিস্মরণীয় জয় পেয়েছিল ভারত। ৬ ম্যাচ শেষে দু দলেরই তিনটি করে জয় থাকায় সপ্তম ও শেষ ম্যাচটিতে তাই চলে এসেছিল ফাইনালের আবহ। শনিবার লর্ডসে অনুষ্ঠিত সেই 'ফাইনালে' ইংল্যান্ড কিন্তু ভারতকে পাত্তাই দেয়নি। প্রথমে 'টিম ইন্ডিয়া'কে ৪৭ দশমিক ৩ ওভারে ১৮৭ অলআউট করে দিয়েছে তারা। তার পর কেভিন পিটারসেন ও অধিনায়ক পল কলিংউডের দুটো অপরাজিত ফিফটিতে ৩৬ দশমিক ২ ওভারে ৩ উইকেট হারিয়েই পৌঁছে গেছে লক্ষ্যে। ৭ উইকেটের অনায়াস জয় দিয়ে ৪-৩ ব্যবধানে জিতে নিয়েছে ওয়ানডে সিরিজটাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2007, 09:49 AM

Updated : 26 Apr 2022, 02:44 PM

লন্ডন, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)