ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই বিতর্ক তার নিত্যসঙ্গী। শোয়েব আখতারের ক্যারিয়ারকে আবারো কলঙ্কিত করলো ন্যক্কারজনক এক ঘটনা। বৃহস্পতিবার মোহাম্মদ আসিফকে ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করেছেন শোয়েব! আঘাত তেমন গুরুতর নয়, কিন্তু শোয়েবের এই অভব্য আচরণ স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। শাস্তি হিসাবে টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের দল থেকে বহিষ্কার করে তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। >>অনুতপ্ত শোয়েব ক্ষমা চাচ্ছেন সবার কাছে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
07 Sep 2007, 11:19 AM
Updated :
26 Apr 2022, 02:43 PM
করাচি, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)